Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

বিরাটিকাণ্ডে তিনজন ঠিকাদার-সহ ৬জনকে গ্রেফতার করল পুলিশ, গাফিলতির কথা মানলেন ফিরহাদ

শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে।

বিরাটিকাণ্ডে তিনজন ঠিকাদার-সহ ৬জনকে গ্রেফতার করল পুলিশ, গাফিলতির কথা মানলেন ফিরহাদ

শেষ আপডেট: 31 March 2024 10:47

দ্য ওয়াল ব্যুরো: বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের চাঙড় মাথায় পড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তিনজন ঠিকাদার-সহ ৬জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে ৬জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে। নির্মীয়মাণ বিল্ডিংয়ের পাশেই থাকতেন কেয়া শর্মা। মোবাইলে কথা বলার সময় ঘটে দুর্ঘটনাটি। ওই ঘটনায় কেয়াদেবীর স্বামী সুদীপ শর্মা চৌধুরী ঠিকাদারদের বিরুদ্ধে রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করে। এরপরই তদন্তে নেমে ৬জনকে গ্রেফতার করে পুলিশ।

এই প্রসঙ্গে এদিন সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু সেটা যে হয় না, তা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না।"

  ফিরহাদ আরও জানান, "এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে এমন নিয়ম করব, যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে।"

শনিবার দুর্গটনার পর রাতে স্থানীয় পুর প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মৃত মহিলার স্বামী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "৮ ফুটের রাস্তায় কীভাবে চারতলা বহুতল নির্মাণ হয়? পাশেই স্থানীয় কাউন্সিলরের অফিস। তাঁর অনুমতি ছাড়া নিশ্চয়ই প্রোমোটার এই কাজ করার সাহস পাবেন না।"

যদিও স্থানীয় কাউন্সিলর মহুয়া শীলের অবশ্য দাবি করেছিলেন, ‘‘বহুতল ভেঙে পড়েনি। নির্মীয়মান বিল্ডিং থেকে ইট খসে মাথায় পড়ে মহিলার মৃত্যু হয়েছে।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ বহুতলের নীচে দাঁড়িয়ে ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন ওই মহিলা। আচমকাই ওই বহুতলের এক টুকরো চাঙড় খসে পড়ে তাঁর মাথায়। বহুতল নির্মাণের ক্ষেত্রে যেভাবে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়, এক্ষেত্রে সেটিও ছিল না। তা না হলে মৃত্যু ঠেকানো যেত বলেও মনে করা হচ্ছে। 


```