Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রক্ত দিলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা, আপাতত সঙ্কট মিটল কাটোয়া হাসপাতালে

কাটোয়া মহকুমা হাসপাতালের রক্তসঙ্কট মেটাতে এগিয়ে এলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের দুরাবস্থার কথা ভেবেই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বাণীব্রত আচার্য সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রক্তদান করার আর্জি জানিয়ে মোবাইলে বার্তা পাঠান।  

রক্ত দিলেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা, আপাতত সঙ্কট মিটল কাটোয়া হাসপাতালে

শেষ আপডেট: 7 December 2023 19:45

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কাটোয়া মহকুমা হাসপাতালের রক্তসঙ্কট মেটাতে এগিয়ে এলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রক্তের অভাবে নাজেহাল রোগীদের দুরাবস্থার কথা ভেবেই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বাণীব্রত আচার্য সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রক্তদান করার আর্জি জানিয়ে মোবাইলে বার্তা পাঠান। সেই আবেদনে সাড়া দিয়েই এগিয়ে আসেন কাটোয়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগবিশেষজ্ঞ প্রবীণ চিকিৎসক প্রণবানন্দ ঘোষ-সহ কয়েকজন স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ। 

রক্তদান শিবির না হওয়ায় রবিবার থেকে কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাডব্যাঙ্ক রক্তশূন্য। রক্ত পেতে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে রোগীর পরিজনদের। বিশেষত থ্যালাসেমিয়া আক্রন্ত শিশুদের পরিজনরা খুবই সমস্যায় পড়েন। রক্ত লাগলে ডোনার বা রক্তদাতা এনে রক্ত নিতে হচ্ছিল। বৃহস্পতিবার হাসপাতালের চিকিৎসক চিকিৎসাকর্মী সহ বেশ কয়েকজন সাধারণ মানুষ রক্তদান করায় আপাতত সঙ্কট মিটেছে বলে জানান  ব্লাড ব্যাঙ্কের আধিকারিক বাণীব্রত আচার্য। ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পেয়ে স্বস্তি ফেরে রোগীর পরিজনদের। 

২৮০ বেডের কাটোয়া মহকুমা হাসপাতালে প্রত্যেকদিন প্রায় ১৬০ জন রোগীর চিকিৎসা হয়। এই হাসপাতালে শুধু কাটোয়া নয়,  মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম জেলার একাংশের মানুষও চিকিৎসার জন্য আসেন। তাই বহু মানুষ কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের উপর নির্ভরশীল। কাটোয়া ব্লাড ব্যাঙ্কে প্রত্যেকদিন গড়ে ৪০ ইউনিট করে রক্তের প্রয়োজন হয়। অথচ গত এক সপ্তাহ ধরে রক্তদান শিবির একদমই হয়নি। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এগিয়ে এসে রক্তদান করায় সেই সমস্যা আপাতত মিটল।


```