Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

ল কলেজের আর্থিক বেনিয়ম মামলায় সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ল কলেজের আর্থিক বেনিয়ম মামলায় সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

শেষ আপডেট: 12 October 2023 14:54

দ্য ওয়াল ব্যুরো: যোগেশ চন্দ্র ল কলেজের আর্থিক বেনিয়ম ও নিয়োগ দুর্নীতির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে জেরা করার পাশাপাশি তদন্তের প্রয়োজনে তদন্তকারীরা তাঁকে হেফাজতেও নিতে পারেন বলে জানিয়েছেন বিচারপতি। আগামী ১৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে।

অর্থনৈতিক দুর্নীতি, জালিয়াতি সহ একাধিক অভিযোগে যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে ২০১৮ সালে পুলিশে অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন কলেজের ছাত্র সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক। ওই মামলাতেই যোগ্যতা না থাকার অপরাধে গত ৫ অক্টোবর যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর পদ থেকে  অপসারণ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

আদালতের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যক্ষ কিংবা অধ্যাপক হওয়ার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড দিয়েছে, তাতে পাশ করতে পারেননি সুনন্দা ভট্টাচার্য এবং অচিনা কুণ্ডুরও। বিচারপতি জানিয়েছেন, যোগ্যতা প্রমাণ করতে পারলে ফের দুজনকেই কাজে পুনর্বহাল করা হবে। 

এই মামলাতেও যোগসূত্র রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কিছু অধ্যাপক নিযুক্ত করেছেন তিনি। সেই মর্মেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। 

অভিযোগ উঠেছিল, মানিকের নিযুক্ত এই সমস্ত অধ্যাপকদের অনেকে নিজেদের স্বার্থে বেশ কিছু দুষ্কৃতীকে প্রশ্রয় দিচ্ছেন। এই দুষ্কৃতীরা কলেজকে নিজেদের অপকর্মের আখড়ায় পরিণত করছে বলে অভিযোগ করা হয়। পুলিশ এবং কলেজ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানানো হয়েছে। 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলা ওঠে। ওই মামলাতেই এদিন তদন্তভার সিআইডির হাতে হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


```