Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিঁড়ি থেকে পড়ে জখম, চুঁচুড়া হাসপাতালের সিসিইউতে বসে মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী

বৃহস্পতিবারই জখম ওই ছাত্রীকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে যন্ত্রণা কিছুটা কমায় পরীক্ষা দিতে চায় ওই ছাত্রী।

সিঁড়ি থেকে পড়ে জখম, চুঁচুড়া হাসপাতালের সিসিইউতে বসে মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 6 February 2026 15:18

দ্য় ওয়াল ব্যুরো, নদিয়া: চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সিসিইউতে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী।  
ভদ্রেশ্বরের বিঘাটি কিশোরীমোহন হাইস্কুলের ছাত্রী ঈশিতা মণ্ডল। সিট পড়েছিল দিগরা মল্লিকহাটি দেশবন্ধু বিদ্যাপীঠে।
বৃহস্পতিবার বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয় ওই পরীক্ষার্থী।

বৃহস্পতিবারই জখম ওই ছাত্রীকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে যন্ত্রণা কিছুটা কমায় পরীক্ষা দিতে চায় ওই ছাত্রী। আগে বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছে সে। এদিন ইতিহাস পরীক্ষা। সঙ্গে সঙ্গে স্কুলের সঙ্গে যোগাযোগ করে ওই ছাত্রীর পরিবার। স্কুল মধ্যশিক্ষা পর্ষদের যারা জেলার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত  হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করেন। ইমামবাড়া হাসপাতালে সিসিইউ ওয়ার্ডে তার পরীক্ষার ব্যবস্থা হয়। তিনি বলেন, "কাছাকাছি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র নিয়ে আসা হয়েছে। পুলিশের পাহারায় এক্সামিনার রেখে যেমন ভাবে পরীক্ষা হয় সেই ভাবেই পরীক্ষা দিচ্ছে ছাত্রী। ছাত্রীর পরিবারও হাসপাতালেই রয়েছে। ওই ছাত্রী পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করার পরে হাসপাতালে চিকিৎসকদের মতামত জানতে চাওয়া হয়। তাঁরা জানান, পরীক্ষা দিতে পারবে ছাত্রী। তারপরেই সব ব্যবস্থা করা হয়।

ছাত্রীর মামা প্রতাপ রায় বলেন, "আমার ভাগ্নি ভাল ছাত্রী। সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই কষ্ট করে হলেও সেই পরীক্ষা দিচ্ছে সে। মধ্যশিক্ষা পর্ষদ হাসপাতালেই পরীক্ষার সব রকম ব্যবস্থা করেছে। এ জন্য আমরা কৃতজ্ঞ।" 


```