Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সাত সকালে শিলিগুড়ির একাধিক এলাকা ঘিরে ফেলল জওয়ানরা, চলছে ইডির তল্লাশি! কী অভিযোগ?

পুরো এলাকাটি ঘিরে রেখেছে জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সাত সকালে শিলিগুড়ির একাধিক এলাকা ঘিরে ফেলল জওয়ানরা, চলছে ইডির তল্লাশি! কী অভিযোগ?

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 4 June 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো;  শিলিগুড়ি: বুধবার সকাল থেকে শিলিগুড়ির একাধিক জায়গায় অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

সূত্রের খবর, শহরের ৪ নম্বর ওয়ার্ডের মহারাজ কলোনি, ৫ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার একাধিক বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় এজেন্সির সদস্যরা ( ED raided multiple areas of Siliguri)। পুরো এলাকাটি ঘিরে রেখেছে জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

কী অভিযোগে তল্লাশি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বিদেশে চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবকদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করেছিল এলাকার একটি সংস্থা। শহরের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে তাঁদের অফিস। সেখানেই চলছে তল্লাশি অভিযান।

এ ব্যাপারে ইডির কাছে আগেই অভিযোগ জানিয়েছিলেন কয়েকজন প্রতারিত। তাঁদের অভিযোগে, বিদেশে চাকরি দেওয়ার নাম করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য হাতিয়ে সেই অ্যাকাউন্টের মাধ্যমেই বিদেশ থেকে বেআইনিভাবে টাকা লেনদেন করা হচ্ছিল। ওই ঘটনার তদন্তের সূত্র ধরেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক টিম শহরের বেশ কয়েকটি জায়গায় অভিযান শুরু করেছে। তবে এ ব্যাপারে এখনও তদন্তকারী সংস্থার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```