Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঘূর্ণিঝড় ফেঙ্গলের দাপটে সূর্যদেবের ছুটি! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও।

ঘূর্ণিঝড় ফেঙ্গলের দাপটে সূর্যদেবের ছুটি! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 November 2024 09:47

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় ফেঙ্গলের দাপটে সকাল থেকেই সূর্যদেবের দেখা নেই! যেন ছুটিতে গিয়েছেন!

আবাওয়া দফতর সূত্রের খবর, সরাসরি ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে শনিবার দিনভরই থাকবে মেঘলা আকাশ। ‌উপকূল এলাকায় হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ উপকূল সংলগ্ন চারজেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দুই ২৪ পরগনার কিছু এলাকায় হাল্কা বৃষ্টিও শুরু হয়েছে। ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনায় বাধা তৈরি হল।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি বেশি। তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলাতে।

 শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। 

শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারই ল্যান্ডফল হতে চলেছে ফেঙ্গলের। তার অভিমুখ তামিলনাড়ুর দিকে। সে রাজ্যের মহাবলীপুরমের কাছে আছড়ে পড়ার ইঙ্গিত মিলেছে এই ঝড়ের। পন্ডিচেরি থেকে ২৩০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ফেঙ্গল। মূলত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা গেছে, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
 
এজন্য সে রাজ্যের মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামীদিনে এর প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।


```