Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে, জখম ২, গ্রেফতার এক বিজেপি কর্মী

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় ২ জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন।

বিস্ফোরণ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে, জখম ২, গ্রেফতার এক বিজেপি কর্মী

শেষ আপডেট: 2 January 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বিকট বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় ২ জন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন।

ঘটনায় বিজেপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিমল গড়াই। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঘটনাটি ঘটে সোমবার বর্ষবরণের সন্ধে ৬টা নাগাদ। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ভূপতিনগরের কাঁটাপুকুর গ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে বিস্ফোরণের বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকেই বিমল গড়াই নামে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, বিস্ফোরণের ঘটনায় আরও এক বিজেপি কর্মী জখম হয়েছেন। স্থানীয় বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ওই আহতর খোঁজ শুরু করেছে পুলিশ।

বিস্ফোরণের ঘটনাকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটে কাঁটাপুকুর এলাকায় জয়ী হয়েছে বিজেপি। তারপর থেকেই বাইরে থেকে দুষ্কৃতীদের এলাকায় জড়ো করে বোমা বাঁধার কাজ শুরু করেছে গেরুয়া শিবির। বিস্ফোরণের ঘটনায় মোট ৩জন আহত হয়েছে বলেও পুলিশের কাছে দাবি করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

যদিও অভিযোগ উড়িয়ে গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, পঞ্চায়েতে হারের বদলা নিতে পুলিশকে দিয়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যে কেসে ফাঁসাচ্ছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা, কী কারণে গ্রামে বিস্ফোরণ মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


```