
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 March 2025 08:14
দ্য ওয়াল ব্যুরো: কখনও সিবিআই আধিকারিক কখনও আয়কর বিভাগের কর্তা। টেলিফোনে এরকমই নানা বিধ পরিচয় দিয়ে সাম্প্রতিক অতীতে সারা দেশে একাধিক ডিজিটাল প্রতারণার ঘটনা ঘটেছে (digital fraud)। কলকাতাও তার ব্যতিক্রমী নয়।
গোপন সূত্রে তল্লাশি চেয়ে এবার কলকাতার এই প্রতারণা চক্রের পাণ্ডাকে (mastermind) দিল্লি থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শনিবারই ট্রানজিট রিমান্ডে ধৃতকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
পুলিশ সূত্রের খবর, ধৃতর বিরুদ্ধে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৯৩০টি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতর কাছ থেকে ল্যাপটপ এবং ২ লক্ষ টাকা বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে চক্রের বাকিদের হদিস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে কলকাতার একাধিক মানুষ এই ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। বিশেষত, প্রতারকরা যেভাবে বয়স্ক মানুষজনকে টার্গেট হিসেবে বেছে নিচ্ছে তাতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছিল। অবশেষে সাইবার ক্রাইম বিভাগের দৌলতে বড় সাফল্য পেল পুলিশ।