
সায়ন্তন বসু
শেষ আপডেট: 10 June 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষ তখন বঙ্গ বিজেপির সভাপতি। বলতে গেলে নিত্যদিন বিজেপি-তৃণমূল মারামারি, হাতাহাতি লেগে আছে রাজ্যে। দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্য পার্টির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর নামও প্রায়ই শিরোনামে। তৃণমূলকে দেখে নেওয়ার হুমকি, হুঁশিয়ারি দেওয়াতে যেন প্রতিযোগিতা চলছে। কিন্তু দিলীপের সভাপতিত্ব এবং অন্যান্য পদ চলে যেতেই বলতে গেলে পার্টির কাছ থেকে উধাও হয়ে যান সায়ন্তনও। লোকসভা ভোটে বাংলায় দল ধাক্কা খেতেই ভেসে উঠলেন তিনি। এতদিন কেন ছিলেন অন্তরালে, এখন কী প্রত্যাশা করেন দলের কাছে? দ্য ওয়াল'কে অনেক না বলা কথা শোনালেন স্বেচ্ছায় আড়ালে থাকা এই বিজেপি নেতা।