
শেষ আপডেট: 28 May 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর লোকসভা কেন্দ্রে মিমির জন্য এবার আর 'মাছ-ভাতের' আসন পাতা হয়নি। এবার ওই আসনে সায়নী ঘোষকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ডেব্যু ম্যাচ খেলতে নেমেছেন মমতার কেন্দ্রে। চার দশক আগে এই কেন্দ্রেই প্রথমবার জয়ী হয়ে দিল্লি গিয়েছিলেন মমতা। সেই কেন্দ্রে সায়নী কতটা ফিট? জয় নিয়ে কতটা আশাবাদী? দ্য ওয়ালে খোলামেলা উত্তর দিলেন সায়নী ঘোষ।