
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 August 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ছাত্রীকে নৃশংস হত্যা কাণ্ডে পুলিশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিনও বলেন, মামলার দ্রুত তদন্ত শেষ করে অপরাধীর কঠোরতম শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। এব্যাপারে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্ত করার দাবি জানানো হবে বলে জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, "সামাজিক অবক্ষয় রুখতে অপরাধীর ফাঁসির দাবি জানানো হবে।"