
শেষ আপডেট: 19 November 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত হলেন। কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছিল তাঁর জন্য। কিন্তু তার আগেই সব শেষ। ন’টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।