Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুইমিং পুলে সুব্রত-মুনমুনের জলকেলি ঝড় তুলেছিল বঙ্গজীবনে

শুভদীপ বন্দ্যোপাধ্যায় 'খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে।' এক মানবী সুইমিং পুলে নেমে হয়ে উঠেছিলেন জলদেবী। সুইমিং কস্টিউমে তাঁর রূপ যৌবন মাথা ঘুরিয়ে দিয়েছিল আমবাঙালির। তিনি সুচিত্রা তনয়া মুনমুন সেন (Munmun Se

সুইমিং পুলে সুব্রত-মুনমুনের জলকেলি ঝড় তুলেছিল বঙ্গজীবনে

শেষ আপডেট: 19 November 2024 20:56

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

'খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে।' এক মানবী সুইমিং পুলে নেমে হয়ে উঠেছিলেন জলদেবী। সুইমিং কস্টিউমে তাঁর রূপ যৌবন মাথা ঘুরিয়ে দিয়েছিল আমবাঙালির। তিনি সুচিত্রা তনয়া মুনমুন সেন (Munmun Sen)। মুনমুন সেন মানেই আশির নব্বই দশকের যৌনদেবী, সকলের আইকনিক ফ্যান্টাসি। বড়পর্দা থেকে বিজ্ঞাপন সবেতেই মুনমুন খোলামেলা পোশাকে বিতর্কের কেন্দ্রবিন্দু বারবার হয়েছেন। কিন্তু মুনমুন কামসূত্রের দেবী নন। বরং মুনমুনের অপাপবিদ্ধ মুখশ্রী, আভিজাত্য আর দুধে আলতা গায়ের রঙের সঙ্গে শরীরী আবেদন চোখ জুড়িয়ে দিত দর্শকের। কিন্তু একবার ছোটপর্দায় সুইমিং পুলে নেমে ঝড় তুলেছিলেন মুনমুন এবং তাঁর এক পুরুষ বন্ধু। পুরুষটি কে? পুরুষটি বাস্তবেও মুনমুনের খুব কাছের বন্ধু। কী সেই ঘটনা? আজকের প্রজন্ম হয়তো জানেই না। তিন দশক আগে এই সুইমিং পুল দৃশ্য নিয়েই বাঙালি আলোচনার গোলটেবিল বৈঠক বসিয়ে দিয়েছিল। মা-মাসিরা গেল গেল রব তুললেও স্নাত হয়েছিলেন সেই সুইমিং পুলের জলে। সুইমিং পুলে মুনমুনের সেই বন্ধুটি ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। হ্যাঁ, আজকের রাজনীতিবিদ ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় একসময় অভিনয়ও করেছিলেন, তাও একটি সাহসি দৃশ্যে! সুব্রত সুইমিং পুলের জলে নামছেন নগ্ন গায়ে, শুধু শর্টস পরে। সুইমিং কস্টিউম পরে মুনমুন সেন। জলের ভিতর দু'জনের চূড়ান্ত রোম্যান্স। হাসাহাসি, গলাগলি, মাখামাখি। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছিল বাঙালির। এই সিরিয়াল নিয়ে সিনে পত্রিকাগুলো করে ফেলেছিল কভার স্টোরি। প্রচ্ছদে অন্তরঙ্গ মুনমুন-সুব্রত। লোকে বলল মুনমুনের বিয়ে ভাঙতে চলেছে।

মুনমুন সেন বহু নায়কের সঙ্গে অভিনয় করেছেন জুটি বেঁধে, যেমন তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিৎ প্রমুখ। কিন্তু মুনমুন সেন-সুব্রত মুখোপাধ্যায় জুটি একসময় সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। মুনমুন সেনের বিপরীতে হিরো সুব্রত মুখোপাধ্যায়। ভাবা যায়? তখন সাদা-কালো টিভির যুগ। পাড়ায় সব বাড়িতে টিভিও আসেনি। আশির দশকের শেষ দিকে। সম্ভবত ১৯৮৯ সাল। টেলি-সিরিয়ালে অর্ধনগ্ন মুনমুন-সুব্রতর অনস্ক্রিন কেমিস্ট্রি আচমকাই উত্তাপ বাড়িয়ে দিয়েছিল! কলকাতা দূরদর্শনের  রক্ষণশীলতা ভেঙে চুরচুর হয়ে গেছিল সেই সন্ধ্যেতে। সিরিয়ালটা যদিও রঙিন ছিল।

ফেসবুকে একটি ছবিও শেয়ার করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়, সেই ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং সুদীপা নিজে। নেটিজেনদের কাছে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুদীপা। জিজ্ঞাসা করেছেন, “এঁদের মধ্যে সবচেয়ে আগে টেলিভিশনের জন্য ‘হিরো হিসেবে’ শ্যুটিং করেছেন কোনজন? কোন সিরিয়ালে? বলতে পারবেন?” এই ছবি থেকেই উঠে এসছে সেই প্রথম হিরোর নাম। তিনি কলকাতার প্রাক্তন মেয়র ও বর্তমানের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 'চৌধুরী ফার্মাসিউটিকলস' ধারাবাহিক। তখন তো মেগার যুগ আসেনি। বেশ কিছু পর্বের ছিল ধারাবাহিকটা। কিন্তু সেই নির্দিষ্ট সাহসি দৃশ্য সহ্য করতে পারেনি বাঙালির অন্দরমহল। এত ছিছিক্কারের ঝড় ওঠে, যে ১৪টি পর্বের পরেই সেই ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দাবি করা হয়েছিল, মূল ভাবনা থেকে সরে গিয়ে নাকি অশ্লীল যৌন ইশারায় ধারাবাহিকটিকে দেখানো হচ্ছে। আসলে ঝড় তুলেছিল একটি সুইমিং দৃশ্য। সুইমিং মুলে স্নাত নায়ক-নায়িকা। নগ্ন বক্ষে হিরো সুব্রত মুখোপাধ্যায় এবং সুইমিং কস্টিউমে হিরোইন মুনমুন সেন, জলকেলি করে ঝড় তুলেছিলেন তাঁরা বাঙালির অন্দরমহলে। যা দর্শক চেটেপুটে নিলেও গেল-গেল রব উঠেছিল। লোকে তো বলেই বসল, "সুচিত্রা সেনের মেয়ের এই হাল!" তবে যে যাই বলুক, প্রচন্ড জনপ্রিয় হয়েছিল সুব্রত-মুনমুন জুটি। গল্ফ ক্লাবের সুইমিংপুলে শুটিং হয়েছিল এবং সুব্রত মুখোপাধ্যায় সেদিন সবাইকে বিরিয়ানি খাইয়েছিলেন। তখন সিপিএম আমল। তার আগে সুব্রত মুখোপাধ্যায় কংগ্রেস আমলে প্রথম বিধানসভায় নির্বাচিত হন বালিগঞ্জ কেন্দ্র থেকে সিদ্ধার্থশঙ্কর রায়ের নেতৃত্বে এবং পুলিশ মন্ত্রীর পদ পান। পরে একডালিয়া এভারগ্রীনের দুর্গা পুজো দিয়েও সুব্রত ভীষণ জনপ্রিয় হন। 'চৌধুরী ফার্মাসিউটিকলস' ধারাবাহিকটি প্রতি শুক্রবার সন্ধেবেলা হত। অভিনয়ে মুনমুন সেন, সুব্রত মুখোপাধ্যায়, জর্জ বেকার, নয়না দাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সুমিতা সান্যাল, 'কুহেলি' ও 'আনন্দ' ছবির নায়িকা। 'চৌধুরী ফার্মাসিউটিকলস'-এর পরিচালক ও প্রযোজক ছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়, যিনি 'রান্নাঘর' খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী। তাই ফেসবুকে এই সিরিয়ালের কথা একটু উস্কে দিয়েছেন সুদীপা। অথচ তখন না ছিল ফেসবুক, না ছিল ইন্টারনেট। তবু লোকের মুখেমুখে ভাইরাল হয়ে গেছিল সুব্রত-মুনমুনের জলকেলি দৃশ্য। সুব্রতও তখন মন্ত্রিত্ব পেরিয়ে এসে খ্যাতনামা ব্যক্তি। অন্যদিকে মুনমুন বাংলা ও হিন্দি ছবির নায়িকা এবং সুচিত্রা সেনের মেয়ে। [caption id="attachment_2301973" align="aligncenter" width="720"] মুনমুনের বিয়ের দিন মা সুচিত্রা সেন।[/caption]   বিয়ের পরে ফিল্মে আসেন মুনমুন। তার আগে তিনি বালিগঞ্জ গর্ভমেন্ট স্কুলে ইংরাজি পড়াতেন ও আঁকা শেখাতেন। মুনমুন ছিলেন যামিনী রায়ের ছাত্রী। সুচিত্রাই মেয়েকে এসব শেখান। সে সময়ে ওই স্কুলের বহু প্রাক্তনীর শিক্ষিকা মুনমুন সেন। এমনকি শোনা যায়, সেখানে মুনমুনের শিক্ষিকা পদ পাওয়াও সুব্রত মুখোপাধ্যায়েরই হাতযশে। [caption id="attachment_2301975" align="aligncenter" width="720"] মেয়ে-জামাই-নাতনিদের সঙ্গে মহানায়িকা।[/caption]   কিন্তু বিয়ের পর মুনমুন মায়ের পথেই এলেন। 'রবি সোম', 'রাজবধূ', অরুন্ধতী দেবীর 'দীপার প্রেম' বা তপন সিনহার 'বৈদুর্য্য রহস্য'-- একটার পর একটা ছবি করছেন মুনমুন এবং বাংলা ছবিতে প্রথম সুইমিং কস্টিউম পরা কোন চোখ ঝলসানো রূপসী নায়িকা হলেন মুনমুন। টেলিভিশনে যখন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে সাঁতার কাটলেন তিনি, তখন সে দৃশ্য যেন ঘুম কেড়ে নিল বাঙালির। স্টেন্ট বসানোর পর থ্রম্বোসিস, চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়, কী এই 'স্টেন্ট থ্রম্বোসিস' যদিও 'চৌধুরী ফার্মাসিউটিকলস' এই বিতর্কের কারণে বেশিদিন চলতে পারেনি। হয়তো সুব্রতই হিরো হিসেবে ছিলেন মিসম্যাচ। সঙ্গে সুব্রতর কণ্ঠস্বর ও লুক হিরো মেটেরিয়াল ছিল না। অভিনয়ে ফ্লপ করেছিলেন সুব্রত। 'চৌধুরী ফার্মাসিউটিকলস'-এর আগেআগেই হয়ে গেছে জোছন দস্তিদারের 'তেরো পার্বণ' সিরিয়াল। যাতে গোরা-রূপী নবাগত সব্যসাচী চক্রবর্তীর স্মার্ট অভিনয় ও কণ্ঠস্বর সবার মন জয় করে নিয়েছে। ঠিক তারপরে সুব্রত যেন হয়ে গেলেন হিরো রূপে অচল আধুলি। তবু সেই জলকেলি কি ভোলা যায় ওঁর! অন্যদিকে মায়ের সঙ্গে তুলনা করে মুনমুনকে কোনও দিন ভাল অভিনেত্রী বলে মনে করেনি বাঙালি। তাঁরা মুনমুনের জন্য বরাদ্দ করেছে 'ন্যাকা' উপাধি। কিন্তু ওই রকম সাহসি দৃশ্য অমন গ্ল্যামারাস ভাবে করতে আজও কোনও টলিউড অভিনেত্রী পারবেন না। দুই মেয়ের মা মুনমুনের ফিগার যেন খাজুরাহোর দেবীমূর্তি। মুনমুন যদিও পরে ধারাবাহিক ও মেগা করেছেন। বন্ধ হয়ে গেল 'চৌধুরী ফার্মাসিউটিকলস'। কিন্তু মুনমুন-সুব্রত বন্ধুত্ব আজীবন রয়ে গেল। সত্তর দশকে মুনমুনের বিয়েতেও সুব্রত বাবু নিমন্ত্রিত ছিলেন এবং তাঁদের পারিবারিক বন্ধু বলা চলে। সুচিত্রা সেনের পারলৌকিক কাজেও মুনমুনের ছায়াসঙ্গী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মুনমুনের রাজনৈতিক জীবনের হাতেখড়িও সুব্রতর কাছেই। বাঙালি কিন্তু সেই 'চৌধুরী ফার্মাসিউটিকলস' যুগ থেকে আজও মুনমুন-সুব্রতকে নিয়ে কাদা ছুড়তেই থাকে। বাঙালির মনে আজও পঁচাত্তর পেরোনো মুনমুন-সুব্রতর অবৈধ সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা। কিন্তু মুনমুন নিজের কাছে পরিষ্কার। ভরত-মুনমুন অতি আধুনিক হলেও সুখী পরিবারতন্ত্র মেনে চলেন। তাই ওঁদের দাম্পত্য অটুট। [caption id="attachment_2301977" align="aligncenter" width="720"] মুনমুন, ভরত, রিয়া, রাইমা।[/caption]   'চৌধুরী ফার্মাসিউটিকলস' করে অগ্নিদেবকে দর্শক চেনেনি তখন। অনেক পরে মাল্টিস্টারার মেগা করেই অগ্নিদেব জনপ্রিয়তা পান, যেমন 'কবে যে কোথায়', 'নীড় খোঁজে মন', 'কী আশায় বাঁধি খেলাঘর'। পরবর্তীকালে 'চারুলতা ২০১১', 'তিন কন্যা' প্রভৃতি ফিচার ফিল্মও করেছেন অগ্নিদেব। তবে পরবর্তীকালেও অগ্নিদেব সিনেমায় যৌনতাকে উস্কে দিয়েছেন। কিন্তু 'চৌধুরী ফার্মাসিউটিকলস' নিয়ে ঝড় ওঠার পরে ছোটপর্দায় আর যৌনতাকে আনেননি অগ্নিদেব। পরে তাঁর সব পারিবারিক গল্পের মেগা। 'চৌধুরী ফার্মাসিউটিকলস' সিরিয়াল ফ্লপ করলেও আজও বাঙালির চর্চায় মুনমুন-সুব্রতর সুইমিং পুলে জলকেলির দৃশ্য মিথ হয়ে আছে। ধারাবাহিকটি দেখার হয়তো সুযোগ নেই আর। তবে আজকের যুগে দাঁড়িয়ে হয়তো 'চৌধুরী ফার্মাসিউটিকলস' দর্শক খোলা মনে নিত। আজকাল তো এমন আর কোনও সিরিয়াল নেই যা তিরিশ বছর পরও মানুষ রাখবে! পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'


```