শেষ আপডেট: 16 July 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ধাঁচে এ বার ‘ইউ’ আকৃতিতে সাজল মালদহের বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম। ফলে ঘুচে গেল ফাস্ট বেঞ্চ আর ব্যাক বেঞ্চের বিভেদ। বার্লো বালিকা বিদ্যালয়ে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত প্রায় ১৯০০ ছাত্রী রয়েছে। শিক্ষিকা রয়েছেন ৩৮ জন। ক্লাসরুম ৩০টি। ক্লাস সেভেনের ছাত্রীদের নিয়ে প্রথম সাজল নতুন ধারণার ক্লাসরুম।