শেষ আপডেট: 25 March 2026 20:26
আকালের বাজারে গ্যাস সিলিন্ডারে এল জল। মাথায় হাত পড়ল পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথের। তাঁর বাড়িতে খন্যান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্রাহকের অভিযোগ, গত ১৭ মার্চ তিনি গ্যাস বুক করেছিলেন। রান্না করতে গিয়ে বারবার ওভেন নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটি খুলে নিয়ে দেখেন, ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডার নিয়ে খন্যানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। লিখিত অভিযোগ জমা করেন।
দ্য ওয়াল ব্যুরো: আকালের বাজারে গ্যাস সিলিন্ডারে এল জল। মাথায় হাত পড়ল পোলবার সংগ্রামপুর এলাকার বাসিন্দা নিরঞ্জন নাথের। তাঁর বাড়িতে খন্যান থেকে ইন্ডেন গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্রাহকের অভিযোগ, গত ১৭ মার্চ তিনি গ্যাস বুক করেছিলেন। রান্না করতে গিয়ে বারবার ওভেন নিভে যাচ্ছে দেখে সিলিন্ডারটি খুলে নিয়ে দেখেন, ওই সিলিন্ডার থেকে জল বের হচ্ছে। তড়িঘড়ি ওই ব্যক্তি গ্যাস সিলিন্ডার নিয়ে খন্যানের ইন্ডেন গ্যাসের অফিসে যান। লিখিত অভিযোগ জমা করেন।