শেষ আপডেট: 12 March 2026 21:12
ফোনে বুকিং করাতে না পেরে গ্যাসের দোকানে ভিড় করছেন মানুষ। তাঁদের দাবি, মিসড কলে গ্যাস বুকিং করা যায়। মিসড কল দিলে মোবাইলে মেসেজে আসে। সেখানে বুকিং কনফার্ম করা হয়। ডেলিভারি অথেন্টিকেশন কোড (ডিএসি) নম্বর দেওয়া হয়। এখন আর সেই মেসেজ আসছে না।
দ্য ওয়াল ব্যুরো: ফোনে বুকিং করাতে না পেরে গ্যাসের দোকানে ভিড় করছেন মানুষ। তাঁদের দাবি, মিসড কলে গ্যাস বুকিং করা যায়। মিসড কল দিলে মোবাইলে মেসেজে আসে। সেখানে বুকিং কনফার্ম করা হয়। ডেলিভারি অথেন্টিকেশন কোড (ডিএসি) নম্বর দেওয়া হয়। এখন আর সেই মেসেজ আসছে না। সময়ে গ্যাস না পেয়ে অনেকে পাঁচ কেজির ছোটো সিলিন্ডারে গ্যাস ভরছেন। সেখানেও দাম অনেক বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ছবি চন্দননগর ও ভদ্রেশ্বরের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে গোটা দেশেই বাড়ছে গ্য়াস ও জ্বালানি তেলের আকাল।