শেষ আপডেট: 7 July 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি 'ডিয়ার মা'। প্রতিটা বয়সের সঙ্গেই মা-সন্তানের সম্পর্ক মজবুত। শাসনের পরিমাণ কমে সেখানে যেন খানিক বাড়ে বন্ধুত্বের সম্পর্ক। আবার তেমনভাবেই বয়ঃসন্ধির সময়ে সন্তানকে সামলানো একটু কঠিন হয়। ঠিক এভাবেই নানা পরস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতেই সন্তান কখন বড় হয়ে যায় মা যেন তা টেরটিও পান না। ঠিক এরকমই অনেকগুলো আবেগ অনুভূতির মিশেলে ভরপুর 'ডিয়ার মা'।