শেষ আপডেট: 29 July 2025 18:50
দ্য ওয়াল ব্যুরোঃ জগৎবল্লভপুরের গোয়ালপোতা গ্রাম। এখানেই একসময়ের সিনেমার প্রযোজক ও ডিসট্রিবিউটর সত্যনারায়ণ খাঁয়ের বাড়ি। যাকে অট্টালিকা বললে ভুল বলা হবে না। চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা চন্ডীমাতা ফিল্মসের মালিক ছিলেন। সেই সূত্রে তাঁর বহু ছবির আউটডোর শুটিং হয়েছে গোয়ালপোতা গ্রামে। সেইসূত্রেই এই গ্রামে ছিল মহানায়কের আনাগোনা। ধন্যি মেয়ে ছবির শুটিং হয়েছিল গোয়ালপোতায়। তখন দফায় দফায় প্রায় এক মাস ধরে এখানে এসেছিলেন মহানায়ক। সেই সময়ের টুকরো স্মৃতিগুলো আজও টাটকা সত্য নারায়ন খাঁয়ের ঘনিষ্ঠ বন্ধু গোপাল পাত্রর।