শেষ আপডেট: 26 November 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: ঘুরে আসতে পারেন বর্ধমানের ডি এন দাস হাইস্কুলে। দিনের আলোতেই দেখে আসতে পারেন প্যাঁচাদের সংসার। স্কুলের হেডস্যারের তত্ত্বাবধানে ৩০টি প্যাঁচা এখানে খায়, দায়, বাচ্চা দেয়। আদতে বিজ্ঞানের শিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত। ২০১৯ এর শিক্ষক দিবসে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে পুরস্কার তুলে দেন। সুভাষচন্দ্র জানান, পরিবেশকে সঙ্গে নিয়ে পঠনপাঠনের যে পরিকল্পনা তাঁর, সে কথা শুনে উৎসাহিত হয়েছিলেন রাষ্ট্রপতি। সেটাই তাঁর কাছে সেরা মুহূর্ত।