Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের রং নীলচে সবুজ, জল আছে নাকি? এই ছবিতে মিলল নয়া তথ্য

সৌরজগতের সাত নম্বর গ্রহ ইউরেনাস। এর রং কেন এত ফ্যাকাসে নীল-সবুজ? নতুন এক গবেষণায় জানা গেল, এর বায়ুমণ্ডল সূর্যের লাল আলো শুষে নেয়। 

সৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাসের রং নীলচে সবুজ, জল আছে নাকি? এই ছবিতে মিলল নয়া তথ্য

ইউরেনাস (ছবি: নাসা)

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 May 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: সৌরজগতের সাত নম্বর গ্রহ ইউরেনাস। এর রং কেন এত ফ্যাকাসে নীল-সবুজ? নতুন এক গবেষণায় জানা গেল, এর বায়ুমণ্ডল সূর্যের লাল আলো শুষে নেয়। সেই কারণেই গ্রহটি দেখতে এমন নীলচে-সবুজ লাগে। এই গবেষণাটি করেছেন আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় এবং আরও কিছু সংস্থার বিজ্ঞানীরা। তাঁরা NASA-র হাবল টেলিস্কোপে তোলা ইউরেনাসের ২০ বছরের ছবির বিশ্লেষণ করেছেন। এই ছবিগুলো তোলা হয়েছিল ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে।

গবেষকরা জানিয়েছেন, ইউরেনাস মূলত জল ও অ্যামোনিয়ার বরফ দিয়ে গঠিত। গ্রহটির ব্যাস প্রায় ৫১,০০০ কিলোমিটার— অর্থাৎ পৃথিবীর চেয়ে চার গুণ বড়। তার ভরও পৃথিবীর থেকে ১৫ গুণ বেশি। রয়েছে ১৩টি বলয় এবং ২৮টি চাঁদ।

ইউরেনাসের আরও একটি অদ্ভুত দিক হল, এটি প্রায় কিছুটা হেলে ঘোরে। বিজ্ঞানীরা মনে করেন, বহু বছর আগে এটি কোনও পৃথিবী-আকৃতির বস্তুর সঙ্গে ধাক্কা খেয়েছিল। সেই কারণেই গ্রহটির ঘূর্ণন এতটা কাত হয়ে গিয়েছে। এর ফলে, একদিকে ৪২ বছর দিন, আর পরের ৪২ বছর রাত— মানে একবার সূর্য প্রদক্ষিণে লাগে ৮৪ বছর!

An image of the planet Uranus taken by the spacecraft Voyager 2 in 1986.

এই দীর্ঘ গবেষণায় ইউরেনাসের ঋতুবদলের কিছু পরিবর্তনও নজরে এসেছে। গ্রহটির আকার পৃথিবীর থেকে প্রায় চার গুণ বড়। ওজনেও ১৫ গুণ বেশি। আছে ১৩টি বলয় ও ২৮টি উপগ্রহ।

NASA-র ভয়েজার ২ মহাকাশযান একমাত্র যন্ত্র, যা ১৯৮৬ সালে ইউরেনাসের কাছে গিয়েছিল। তারপর এতদিন পরে এই গবেষণাতেই মিলল নতুন কিছু তথ্য। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে আরও অনেক তথ্য জানা যাবে এই রহস্যময় গ্রহ নিয়ে।
 


```