Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হাসবে আকাশ! দেখবে গোটা বিশ্ব, কবে-কীভাবে? জেনে নিন

বিশ্বের যেকোনও প্রান্ত থেকে দেখা যাবে বলে জানানো হয়েছে। যদিও আবহাওয়ার উপর নির্ভর করছে বাকিটা।

হাসবে আকাশ! দেখবে গোটা বিশ্ব, কবে-কীভাবে? জেনে নিন

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 19 April 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: আকাশে দেখা যাবে হাসি মুখ। তারারা হাসবে আমার-আপনার জন্য। মন ভাল করা এই দৃশ্য আকাশে দেখা যাবে খুব শীঘ্রই। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারেন আপনিও। 

২৫ এপ্রিল, শুক্রবার ভোরবেলা এই বিরল মুহূর্ত চাক্ষুস করতে পারবে সারা বিশ্ব। লাইভ সায়েন্সের একটি প্রতিবেদন অনুযায়ী, এই দিনে বিরল ট্রিপল প্ল্যানেটারি কনজাংশন (Triple Planetary Conjunction) বা একটি ত্রৈত গ্রহ-সংযুক্তি আকাশে দেখা যাবে যা খালি চোখে পুরো স্মাইলির মতো লাগবে। কিছুক্ষণের জন্য আকাশে থাকবে। দেখা যাবে বিশ্বের যেকোনও প্রান্ত থেকেই। 

শুক্র (Venus), শনি (Saturn) এবং চাঁদ ওইদিন একসঙ্গে অবস্থান করবে, এমনভাবে থাকবে যা ওই হাসিমুখটি তৈরি করবে। এই দৃশ্যে দু'টি গ্রহ হবে 'চোখ' এবং সূক্ষ্ম অর্ধচন্দ্র হবে সেই মুখের 'হাসি।'

কী এই ত্রৈত সংযুক্তি?

যখন তিন মহাজাগতিক বস্তু আকাশে একসঙ্গে একটি সরলরেখায় বা কাছাকাছি অবস্থানে আসে এবং দেখতে একসঙ্গে অনেকটা কাছাকাছি মনে হয় তখন তাকে ত্রৈত সংযুক্তি বলা হয়। সাধারণত দু'টি বস্তুর সংযুক্তিকে কনজাংশন (conjunction) বলা হয়, কিন্তু তিনটি বস্তুর ক্ষেত্রে একে ত্রৈত সংযুক্তি বা ট্রিপল প্ল্যানেটারি কনজাংশন বলা হয়।

লাইভ সায়েন্স জানিয়েছে, ২৫ এপ্রিল ভোরবেলা, সূর্য ওঠার আগে, পূর্ব দিগন্তে এই তিনটি বস্তু—শুক্র, শনি ও অর্ধচন্দ্র—একসঙ্গে একটি ত্রিভুজাকার বিন্যাসে দৃশ্যমান হবে, যা দেখতে অনেকটা একটি হাসিমুখের মতো লাগবে। এই দুর্লভ দৃশ্য সূর্য ওঠার আগে পূর্ব আকাশে দেখা যাবে।

কোন কোন জায়গা থেকে দেখা যাবে?

বিশ্বের যেকোনও প্রান্ত থেকে দেখা যাবে বলে জানানো হয়েছে। যদিও আবহাওয়ার উপর নির্ভর করছে বাকিটা। আকাশ পরিষ্কার থাকলে আকাশের পূর্ব দিকে এটা স্পষ্টভাবে দেখা যাবে। 

এনিয়ে নাসার সোলার সিস্টেম অ্যাম্বাস্যাডর ব্রেন্ডা কালবার্টসন বলেন, 'শুক্র থাকবে পূর্ব দিগন্তের উপরের দিকে, শনি থাকবে কিছুটা নিচে, এবং তার নীচে ও একটু উত্তরে থাকবে পাতলা অর্ধচন্দ্র। সেই পাতলা চাঁদই যেন একটি হাসিমুখ।' 

কখন দেখা যাবে এই দৃশ্য?

২৫ এপ্রিল, শুক্রবার, সূর্যোদয়ের ঠিক এক ঘণ্টা আগে দেখা যাবে। এজন্য খুব ভোরে উঠে প্রস্তুতি নিতে হবে। ব্রেন্ডা কালবার্টসন বলেন, 'যাঁরা এই দৃশ্য দেখতে চান, তাঁদের আগে থেকে এমন জায়গা বেছে নেওয়া যেখান থেকে আকাশের পূর্ব দিকটা ভাল করে দেখা যায়।'


```