Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

এলিয়েনদের সঙ্গে এবার সরাসরি কথা বলবেন বিজ্ঞানীরা! কোথায় হচ্ছে এই অভাবনীয় গবেষণা?

স্কটল্যান্ডে CE5 পদ্ধতিতে এলিয়েনদের সঙ্গে টেলিপ্যাথিতে যোগাযোগের চেষ্টা করছেন গবেষকরা। সফল হলে খুলে যাবে মহাকাশের নতুন দিগন্ত।

এলিয়েনদের সঙ্গে এবার সরাসরি কথা বলবেন বিজ্ঞানীরা! কোথায় হচ্ছে এই অভাবনীয় গবেষণা?

এলিয়েনের সঙ্গে যোগাযোগের চেষ্টা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 July 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: এবার পৃথিবীতে ভিনগ্রহীদের ‘ডাক’ পাঠাতে চলেছে একদল স্কটিশ গবেষক। বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে তাঁরা চেষ্টা করছেন ইউএফও বা অচিহ্নিত উড়ন্ত বস্তুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। এই অভিনব প্রকল্পের নেতৃত্বে রয়েছেন প্যারানরমাল গবেষক ম্যালকম রবিনসন। তাঁর দাবি, এটি সফল হলে মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে যাবে।

এই বিশেষ প্রযুক্তির নাম সিএইচ৫ (CE5) বা ‘Close Encounters of the Fifth Kind’। মূলত ধ্যান (মেডিটেশন) ও টেলিপ্যাথির মাধ্যমে এলিয়েনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এই পদ্ধতিতে। বহু গবেষকের মতে, এর মাধ্যমে মহাকাশ থেকে ভিনগ্রহী প্রাণীদের ইউএফও ডেকে আনা সম্ভব। এই পদ্ধতির জনক মার্কিন চিকিৎসক এবং ইউএফও বিশেষজ্ঞ ডঃ স্টিভেন গ্রিয়ার।

কোথায় হচ্ছে এই অভাবনীয় পরীক্ষা?

গবেষকরা এই পরীক্ষাটি করছেন স্কটল্যান্ডের সেই জায়গাতেই, যেখানে ১৯৭৯ সালে প্রথম ইউএফও দেখা গিয়েছিল। সেই সময় বনকর্মী বব টেলর দাবি করেন, তিনি একটি গম্বুজের মতো ইউএফও দেখেছেন। তাঁর কথায়, সেই রহস্যময় যানটি তাঁর দেহের ওপর টান সৃষ্টি করেছিল, যাতে তাঁর পোশাক ছিঁড়ে যায় এবং শরীরেও আঘাত লাগে। পরে পুলিশের তদন্তেও ঘটনার কোনও ব্যাখ্যা মেলেনি। শুধু তদন্তকালে কিছু ‘আলো বিচ্ছুরণ’ দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।

কী বলছেন গবেষকরা?

ম্যালকম রবিনসনের মতে, এই সিএইচ৫ পদ্ধতি কার্যকর হলে গবেষণায় এক যুগান্তকারী সাফল্য আসবে। তাঁর বক্তব্য, “আমরা ধ্যান, বিশেষ শব্দ এবং মানসিক শক্তির মাধ্যমে একটি এলিয়েন স্পেসশিপকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কিছু আলো লক্ষ্য করা গিয়েছে।” এই বিশেষ ধরনের যোগসূত্র স্থাপন যদি সম্ভব হয়, তাহলে ভিনগ্রহের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ এক নতুন যুগের সূচনা করবে বলেই আশাবাদী গবেষকেরা।


```