Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিজ্ঞানীরা বলছেন, মানুষকে বোকা বানাচ্ছে ChatGPT, মস্তিষ্কে কী প্রভাব পড়ছে জানেন?

চ্যাটজিপিটি কী আপনাকে বোকা বানাচ্ছে? এমআইটি-র গবেষণায় চমকপ্রদ দাবি

 

বিজ্ঞানীরা বলছেন, মানুষকে বোকা বানাচ্ছে ChatGPT, মস্তিষ্কে কী প্রভাব পড়ছে জানেন?

চ্যাটজিপিটি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 July 2025 22:59

দ্য ওয়াল ব্যুরো: আগে প্রশ্নের উত্তর খোঁজার জন্য ছিল গুগল। এখন অনেকেই ভরসা করছেন চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। হাতের কাছে সহজ উত্তর পেয়ে মাথা খাটানোর প্রয়োজনই হচ্ছে না। কিন্তু জানেন কি, এই অভ্যাস আপনার মস্তিষ্কের উপর বিরূপ প্রভাব ফেলছে?

এমআইটি-র গবেষকরা বলছেন, চ্যাটজিপিটির মতো AI টুল নিয়মিত ব্যবহার করলে মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার ক্ষমতা কমতে শুরু করে। তাঁদের চার মাসের একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত AI-এর সাহায্য নেয়, তারা ধীরে ধীরে তথ্য মনে রাখতে পারছে না, নিজের থেকে ভাবনার দক্ষতাও হারাচ্ছে।

গবেষণায় ৫৪ জন পড়ুয়াকে তিনটি দলে ভাগ করা হয়—একদল চ্যাটজিপিটি ব্যবহার করে, একদল গুগল, আর একদল কোনও টেকনোলজির সাহায্য না নিয়েই বিভিন্ন কাজ সম্পন্ন করে। দেখা যায়, শুরুতে AI ব্যবহারকারীরা দ্রুত ফল দিচ্ছে, কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। তারা কম মনে রাখতে পারছে, সৃজনশীল ভাবনা বা নিজস্ব আইডিয়াও আসছে না।

অন্যদিকে, যারা নিজের বুদ্ধি ও স্মৃতিশক্তি কাজে লাগিয়েছে, তাদের ফলাফল ছিল সবচেয়ে ভাল। ভাষার দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং চিন্তাশক্তিতে তারা অনেক এগিয়ে।

গুগল ব্যবহারকারীরাও তুলনায় ভাল ফল করেছে। অর্থাৎ, সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভর করা যেমন সহজ উপায় মনে হতে পারে, তেমনই সেটি দীর্ঘমেয়াদে আমাদের ভাবনার জগৎকে নিষ্ক্রিয় করে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চ্যাটজিপিটির মতো টুলকে একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে যেন সেটি ‘সহায়ক’ থাকে, ‘অবলম্বন’ নয়।
 


```