Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
DA Case: ভোটের ফলাফলের পর ডিএ মামলার শুনানি, স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

সমুদ্রের জলে কয়েক ঘণ্টায় গলে যাবে প্লাস্টিক! দূষণ রোধে চমকপ্রদ আবিষ্কার জাপানে

জাপানের বিজ্ঞানীরা এমন এক প্লাস্টিক তৈরি করেছেন, যা নোনতা জলে কয়েক ঘণ্টায় গলে যায়। এতে নেই মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি বা কোনও বিষাক্ত পদার্থ। 

 

সমুদ্রের জলে কয়েক ঘণ্টায় গলে যাবে প্লাস্টিক! দূষণ রোধে চমকপ্রদ আবিষ্কার জাপানে

সমুদ্রে গলে যাবে প্লাস্টিক!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 July 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন লক্ষ লক্ষ টন প্লাস্টিক গিয়ে মিশছে সমুদ্রে। যার প্রভাব ভয়ানক। সমুদ্রজীবের প্রাণসঙ্কট যেমন তৈরি হচ্ছে, তেমনই সেই প্লাস্টিকই আমাদের খাদ্যচক্রে ফিরে আসছে মাইক্রোপ্লাস্টিক হিসেবে। কিন্তু এবার আশার আলো দেখাচ্ছে জাপান। সেখানকার বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন প্লাস্টিক তৈরি করেছেন, যা নোনতা জলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গলে যায়!

এই প্লাস্টিকের সবচেয়ে বড় গুণ হল—এতে নেই কোনও বিষাক্ত উপাদান, নেই কোনও মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি। জলের সংস্পর্শে এলে এটি ভেঙে যায় এবং সেই অংশগুলি জলজ ব্যাকটেরিয়া সহজেই ভেঙে ফেলতে পারে। ফলে এটি পরিবেশে কোনও ক্ষতি করে না। ভবিষ্যতে সমুদ্র পরিষ্কারে ও প্লাস্টিক দূষণ কমাতে এটি বড় ভূমিকা নিতে পারে।

কে আবিষ্কার করেছেন এই অভিনব প্লাস্টিক?

টোকিও বিশ্ববিদ্যালয় এবং রিকেন সেন্টারের বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই অভিনব প্লাস্টিক। দেখতে এটি সাধারণ পেট্রোলিয়াম বেসড প্লাস্টিকের মতো হলেও, কাজের পদ্ধতি সম্পূর্ণ আলাদা।

Scientists in Japan develop plastic that dissolves in seawater within hours  | Reuters

কত দিনে পুরোপুরি গলে যায়?

জল নয়, মাটিতেও গলে যেতে পারে এই প্লাস্টিক। বিজ্ঞানীরা জানিয়েছেন, নোনতা মাটিতে এটি ৮ দিনের মধ্যেই পুরোপুরি ডিকম্পোজ হয়ে যায়। এমনকি পুড়িয়ে ফেললেও এটি থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয় না।

১. কে এই নতুন প্লাস্টিক তৈরি করেছে?
টোকিও বিশ্ববিদ্যালয় এবং রিকেন সেন্টারের বিজ্ঞানীরা।

Scientists in Japan Develop Plastic that Dissolves in Seawater within Hours

২. কত দিনে এটি সমুদ্রে গলে যায়?
কয়েক ঘণ্টার মধ্যেই নোনতা জলে গলে যায়, নোনতা মাটিতে লাগে ৮ দিন।

৩. সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ করে কোন দেশ?
UNEP-এর রিপোর্ট অনুযায়ী, ভারত প্রতি বছর প্রায় ৫.৮ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সৃষ্টি করে।


```