Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পেসএক্সের 'স্টারশিপ'-এ যান্ত্রিক গোলযোগ! উৎক্ষেপণ সফল হলেও মাঝ আকাশেই হারাল নিয়ন্ত্রণ

এই প্রথমবার, আগে ব্যবহৃত সুপার হেভি বুস্টার ব্যবহার করে রকেট উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। যার মূল উদ্দেশ্য ছিল পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির সাফল্য প্রদর্শন।

স্পেসএক্সের 'স্টারশিপ'-এ যান্ত্রিক গোলযোগ! উৎক্ষেপণ সফল হলেও মাঝ আকাশেই হারাল নিয়ন্ত্রণ

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 28 May 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারাল স্পেস এক্সের 'স্টারশিপ।' মহাকাশ ভ্রমণের পরীক্ষামূলক পর্যায়ে ফের ধাক্কা। মঙ্গলবার টেক্সাসের উপকূলীয় এলাকার ‘স্টারবেস’ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সন্ধে ৭টা ৩৬ মিনিট নাগাদ (স্থানীয় সময়) মহাকাশে যাত্রা শুরু করে এই রকেটটি। এটি ছিল স্টারশিপ-এর নবমতম ক্রু-বিহীন পরীক্ষামূলক উৎক্ষেপণ।

স্টারশিপ দুটি ধাপে বিভক্ত, ওপরের দিকে থাকা স্টারশিপ ভেসেলটির নীচে সংযুক্ত রয়েছে সুপার হেভি রকেট বুস্টার। উৎক্ষেপণের সময় সুপার হেভির রকেট বুস্টারের ইঞ্জিনে আগুন লাগে। বিকট শব্দে তবুও উৎক্ষেপণ হয়। কিন্তু তারপরই একাংশ মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও সম্ভবত ভেঙে পড়ে।

এই প্রথমবার, আগে ব্যবহৃত সুপার হেভি বুস্টার ব্যবহার করে রকেট উৎক্ষেপণ করেছিল স্পেসএক্স। যার মূল উদ্দেশ্য ছিল পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির সাফল্য প্রদর্শন।

প্রসঙ্গত, রকেট উৎক্ষেপণের কয়েক মিনিট পর প্রথম ধাপের সুপার হেভি বুস্টারটি স্টারশিপ থেকে আলাদা হয়ে যায় এবং পরিকল্পনামতো পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু স্পেসএক্স কন্ট্রোল সেন্টার বুস্টারটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং অনুমান করা হচ্ছে, এটি নির্ধারিতভাবে সাগরে নামতে না পেরে গভীর জলে আছড়ে পড়েছে।

এদিকে, স্টারশিপ ভেসেলটি সফলভাবে মহাকাশের দিকে যাত্রা চালিয়ে যায় এবং ৯ মিনিটের মধ্যেই নির্ধারিত সাব-অরবিটাল কক্ষপথে পৌঁছে যায়। তবে সেখানেও ঘটে বিপত্তি—রকেটের পেওলোড দরজা খোলেনি, ফলে ভেতরে থাকা ‘নকল উপগ্রহ’গুলো ছাড়া সম্ভব হয়নি।

পরিকল্পনা ছিল প্রায় ৯০ মিনিটের পরীক্ষামূলক উড়ান শেষে ভারত মহাসাগরে একটি নিয়ন্ত্রিত স্প্ল্যাশডাউনের মাধ্যমে স্টারশিপের অবতরণ ঘটানো। কিন্তু উৎক্ষেপণের প্রায় আধা ঘণ্টা পর স্পেসএক্স জানায়, স্টারশিপ তার ‘অ্যাটিটিউড কন্ট্রোল’ হারিয়েছে, অর্থাৎ এটি নিজের অবস্থান নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে এটি ঘূর্ণায়মান অবস্থায় বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পথে রয়েছে।

স্পেসএক্স-এর লাইভ সম্প্রচারে এক ভাষ্যকার বলেন, 'আমরা যে নির্দিষ্ট অবস্থানে চেয়েছিলাম, সেখানে রকেটটিকে রাখতে পারছি না। ফলে সম্পূর্ণ অবতরণ সফল হওয়ার সম্ভাবনা খুবই কম।'
 


```