Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ISRO's Satellite: ১০১তম উৎক্ষেপণেই ছন্দপতন! ইসরোর স্যাটেলাইট মিশন কেন ব্যর্থ হল?

শ্রীহরিকোটা থেকে ইসরোর ১০১তম উৎক্ষেপণে তৃতীয় ধাপে প্রযুক্তিগত ত্রুটির কারণে EOS-09 স্যাটেলাইট মিশন ব্যর্থ হয়। 

ISRO's Satellite: ১০১তম উৎক্ষেপণেই ছন্দপতন! ইসরোর স্যাটেলাইট মিশন কেন ব্যর্থ হল?

তৃতীয় ধাপেই ভেস্তে গেল মিশন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ হয়েছিল PSLV-C61 রকেট। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয় মিশন। ইসরোর এই ১০১তম উৎক্ষেপণ ছিল EOS-09 নামে একটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটকে সূর্য সমকালীন মেরু কক্ষপথে পাঠানোর লক্ষ্যে।

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানান, “PSLV একটি চার-ধাপের রকেট। প্রথম ও দ্বিতীয় ধাপ পর্যন্ত রকেট স্বাভাবিকভাবেই কাজ করছিল। তৃতীয় ধাপের মোটরও ঠিকঠাক শুরু হয়, কিন্তু চলাকালীন হঠাৎ মোটরের চেম্বার প্রেসারে পতন ঘটে। সেখান থেকেই মিশন ব্যর্থ হয়।” তিনি আরও বলেন, “আমরা পুরো ঘটনার বিশ্লেষণ করছি। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে।”

EOS-09 কী?

EOS-09 মূলত পূর্ববর্তী EOS-04 স্যাটেলাইটের রিপ্লেসমেন্ট। এটি রিমোট সেন্সিং সংক্রান্ত তথ্য দিয়ে দেশের বিভিন্ন অপারেশনাল প্রয়োজনে সাহায্য করার লক্ষ্যে তৈরি হয়েছিল। স্যাটেলাইটটির লক্ষ্য ছিল পর্যবেক্ষণের ঘনত্ব বাড়ানো এবং ব্যবহারকারী সম্প্রদায়ের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া। এই ব্যর্থতা ইসরোর জন্য একটি ধাক্কা হলেও, বিশেষজ্ঞরা আশা করছেন শীঘ্রই সমস্যার কারণ বিশ্লেষণ করে ফের সফল উৎক্ষেপণের পথে ফিরবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
 


```