Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

গোটা মহাবিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে জীবনের উপকরণ! প্রথমবার ছায়াপথের বাইরেও মিলল প্রাণ

মিল্কি ওয়ের বাইরে জীবনের ইঙ্গিত! দূর গ্যালাক্সির বরফে মিলল প্রাণের উপাদান।

গোটা মহাবিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে জীবনের উপকরণ! প্রথমবার ছায়াপথের বাইরেও মিলল প্রাণ

ছবি: নাসা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 October 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের দিকে তাকালে সাধারণত আমরা চাঁদ, সূর্য, গ্রহ আর আমাদের মিল্কি ওয়ে (ছায়াপথ) গ্যালাক্সি-র কথাই ভাবি। কিন্তু বিজ্ঞানীরা এবার আমাদের ছায়াপথের বাইরে, বহু দূরে এমন কিছু খুঁজে পেয়েছেন যা রীতিমতো চমকে দিয়েছে।

আমাদের প্রতিবেশী এক ছোট্ট গ্যালাক্সি আছে, যার নাম লার্জ ম্যাগেলানিক ক্লাউড (LMC)। সেখানে একটা নতুন তারা সবেমাত্র জন্ম নিচ্ছে। বিজ্ঞানীরা যখন সেই তারার চারপাশটা দেখলেন, তখন তাঁরা বরফের মধ্যে এমন কিছু উপাদান খুঁজে পেলেন যা প্রাণের জন্য ভীষণ দরকারি।

যেমন ধরুন, ইথানল (যা অ্যালকোহলে থাকে), অ্যাসিটিক অ্যাসিড (যা ভিনিগারে থাকে) এবং আরও বেশ কিছু জটিল অণু। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই ধরনের জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান হয়তো শুধু আমাদের এলাকাতেই আছে।

কিন্তু এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা বলছেন, 'না, ব্যাপারটা শুধু আমাদের গ্যালাক্সির একার নয়!'

নাসার মার্তা সেউইলো-এর নেতৃত্বে একদল বিজ্ঞানী এই বরফ-জমাট অণুগুলো খুঁজে পেয়েছেন। অ্যাসেটিক অ্যাসিড তো এর আগে মহাকাশের বরফে পাওয়াই যায়নি। এই অণুগুলোই হলো 'প্রি-বায়োটিক কেমিস্ট্রি'-এর আসল ভিত। অর্থাৎ, জীবন তৈরির ঠিক আগের ধাপ।

এই আবিষ্কারের সবচেয়ে বড় মানে হল, জীবনের 'উপকরণ' সম্ভবত পুরো মহাবিশ্বেই ছড়ানো আছে। যদি অন্য গ্যালাক্সির বরফের মধ্যেও জীবনের বীজ লুকিয়ে থাকতে পারে, তবে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেক বেড়ে গেল।

এই ছোট্ট বরফের টুকরোগুলো যেন মহাবিশ্বের পক্ষ থেকে এক গোপন সংকেত। যা বলছে, জীবন কেবল এই পৃথিবী বা মিল্কি ওয়েতেই সীমাবদ্ধ নয়। আর এই গল্পই এখন লেখা হচ্ছে বিজ্ঞান গবেষণার নতুন ইতিহাসে!


```