দ্য ওয়াল ব্যুরো: কিডনি প্রতিস্থাপন হলো অর্থমন্ত্রী অরুণ জেটলির। তিনি বেশ কিছুদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন।
অসুস্থতার জন্য লন্ডনে ভারত-ব্রিটেন আর্থিক সম্মেলনে যেতে পারেননি। তিনি নিজেই টুইট জানিয়েছিলেন অসুস্থতার কথা। গত একমাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। সোমবার এইমসে তাঁর অপারেশন হয়। তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
৬৫ বছর বয়সী জেটলিকে সকাল আটটার সময় তাঁকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেটলি ও তাঁর ডোনার দু ' জন্যেই ভালো আছেন।