Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নতুন সংসদ ভবন রাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী, কে উদ্বোধন করবেন? শুনানি সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন (new parliament building) উদ্বোধন (inauguration) করার কথা। তবে শেষ পর্যন্ত তিনিই উদ্বোধন করবেন কি না তা স্পষ্ট হবে শুক্রবার। শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে আজ জনস

নতুন সংসদ ভবন রাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী, কে উদ্বোধন করবেন? শুনানি সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 26 May 2023 06:14

দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদ ভবন (new parliament building) উদ্বোধন (inauguration) করার কথা। তবে শেষ পর্যন্ত তিনিই উদ্বোধন করবেন কি না তা স্পষ্ট হবে শুক্রবার। শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে আজ জনস্বার্থ মামলার শুনানি আছে (Hearing in Supreme Court)। আদালতের রায়ের উপর নির্ভর করবে রবিবারের ঐতিহাসিক দিনটিতে উদ্বোধকের ভূমিকায় কাকে দেখা যাবে। শীর্ষ আদালত বর্তমান সিদ্ধান্ত বহাল অথবা খারিজ যাই করুক না কেন তা ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রতিক্রিয়া তৈরি করবে।

নয়া সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০টি বিরোধী দল সিদ্ধান্ত নিয়েছে তারা উদ্বোধন অনুষ্ঠানে থাকবে না। তাদের বক্তব্য, সংসদ এবং সংবিধানের প্রধান হিসাবে নয়া সংসদ ভবন রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করানো উচিৎ। কিন্তু মোদী সরকার রাষ্ট্রপতিকে সাইডলাইন করে দিয়েছে। বৃহস্পতিবার দায়ের হওয়া জনস্বার্থের মামলার বিষয়ও তাই।

দেশের শীর্ষ আদালতে বৃহস্পতিবার জনস্বার্থের মামলা দায়ের (Hearing in Supreme Court) করে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, নতুন সংসদ ভবন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে উদ্বোধন করানো হোক। আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করুক।

মামলাটি দায়ের করেছেন আইনজীবী সিআর জয়া সুকিন। জনস্বার্থের মামলায় তিনি বলেছেন, ১৮ মে লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি এবং নতুন সংসদের ভবনের উদ্বোধন অনুষ্ঠানের জন্য লোকসভার মহাসচিবের জারি করা আমন্ত্রণপত্রগুলি সংবিধান বিরুদ্ধ পদক্ষেপ। প্রসঙ্গত, লোকসভার সচিবালয় ১৮ মে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ২৮ মে রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো সংসদের দুই কক্ষের সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে লোকসভার মহাসচিব তথা সেক্রেটারি জেনারেলের তরফে।

ওই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ২০টি বিরোধী দল রবিবারের অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে। তাঁদের বক্তব্য, সংসদের প্রধান হলেন রাষ্ট্রপতি। তাই তাঁকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত।

মামলায় বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক এবং সংসদের প্রধান। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতির নামে প্রচার করা হয়। কারণ তিনি সংবিধানের রক্ষক। তাই তাঁকে দিয়েই সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত।’

শুক্রবার শীর্ষ আদালত কী রায় দেয় তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। সাধারণত, সংসদের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে চায় না। প্রধানমন্ত্রীকে দিয়ে সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। অর্থাৎ আইনত সিদ্ধান্ত সরকারের নয়, লোকসভার স্পিকারের। তবে মামলায় যেহেতু সংবিধান লঙ্ঘনের কথা বলা হয়েছে তাই এই মামলার পরিণতি নিয়ে কৌতূহল তুঙ্গে।

‘রাষ্ট্রপতি উদ্বোধন করুন নয়া সংসদ ভবনের’, জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে


```