Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বৃষ্টিতেও কি সানস্ক্রিন লাগানোর দরকার আছে? সানস্ক্রিন নিয়ে অনেক ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ

গৌরী বোস (এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার) স্কিন কেয়ার প্রডাক্ট ও মেকআপ নিয়ে মানুষের নানারকম ভুল ধারণা আছে। তার মধ্যে মানুষের কাছে সব থেকে বেশি ভুল তথ্য রয়েছে সানস্ক্রিন লোশন (Sunscreen) ও সানব্লক ক্রিম নিয়ে। ভুল ধারণাগুলো (E

বৃষ্টিতেও কি সানস্ক্রিন লাগানোর দরকার আছে? সানস্ক্রিন নিয়ে অনেক ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ

শেষ আপডেট: 17 July 2023 12:22

গৌরী বোস
(এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার)

স্কিন কেয়ার প্রডাক্ট ও মেকআপ নিয়ে মানুষের নানারকম ভুল ধারণা আছে। তার মধ্যে মানুষের কাছে সব থেকে বেশি ভুল তথ্য রয়েছে সানস্ক্রিন লোশন (Sunscreen) ও সানব্লক ক্রিম নিয়ে।

ভুল ধারণাগুলো (Expert advice on sunscreen) সংশোধন হওয়া দরকার।

•শুধু রোদ উঠলেই সানস্ক্রিন লাগাতে হয়- এটা সম্পূর্ণ ভুল ধারণা

শুধু কড়া রোদেই নয়, যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থাকে। মেঘ বৃষ্টিতেও তার থেকে রেহাই নেই। শীতকালে আবছা রোদেও নিস্তার পাওয়ার সম্ভবনা নেই। এমনকী জলের দেড় ফুট গভীরেও এই রশ্মির প্রভাব থাকে। তাই সব ঋতুতেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সানস্ক্রিনের দরকার আছে।

•বেরনোর সময় একটু সানস্ক্রিন লাগালেই কাজ হবে- এটাও ভুল ধারণা

এটাও ঠিক নয়। বেরনোর অন্তত 45 মিনিট আগে সানস্ক্রিন লোশন বা সানব্লক ক্রিমের ঘন প্রলেপ দিন। এতে ত্বকের 'হর্নে' লেয়ারে পৌঁছে কাজ করবে সানস্ক্রিন। অল্প পরিমাণে নয়, বেশ পুরু প্রলেপ না দিলে ত্বক রক্ষা পাবে না। শুধু তাই নয়, কয়েক ঘণ্টা পরপর ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে আবার নতুন করে সানব্লক ক্রিম বা লোশন লাগবেন।

•বাড়িতে থাকলে সানস্ক্রিন দরকার নেই- এটা খুবই ভুল ধারণা

বাড়িতে থাকলেও কিন্তু এই ‘ইউভি রে’ থেকে নিস্তার নেই। কারণ আপনি তো সারাদিন দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে বসে থাকতে পারবেন না। বারান্দায় কারণে অকারণে যেতে হতেই পারে। খোলা জানলা দিয়েও ক্ষতিকর ইউভি রে আসে। তাই বাড়িতেও দিনের বেলা সানস্ক্রিন লাগাবেন।

•সানস্ক্রিন লাগালে গায়ের রঙ ফর্সা হয়- এটা একেবারে ভুল ধারণা

সান ট্যান হলে গায়ের রঙে কালচে ছোপ পড়ে। তাই কালো দেখায়। নিয়ম মেনে সানস্ক্রিন লাগালে ত্বকে একটা প্রটেকশন লেয়ার তৈরি হয়। ফলে সূর্যের ক্ষতিকর আলট্রা ভায়োলেট রে-র প্রভাব কম পড়ে অর্থাৎ সান ট্যান কম হয়। কিন্তু তার অর্থ এই নয় যে সানস্ক্রিন লোশন ফেয়ারনেস ক্রিম বা ট্যান রিমুভাল ক্রিম। বলা যায়,পরোক্ষ ভাবে এটি ত্বককে উজ্জ্বল রাখে। কারণ সানস্ক্রিন ত্বকে কালো ছোপ পড়তে দেয় না ।

•যেকোনও পাওয়ারের সানস্ক্রিন একই কাজ করে- এটা সবথেকে ভুল ধারণা

যেকোনও নামী ব্র্যান্ডের সানস্ক্রিনে এসপিএফ বা পাওয়ার থাকে অনেকরকম। সাধারণত এসপিএফ ১৫ থেকে এসপিএফ ৬৫ অবধি পাওয়া যায় সানস্ক্রিন লোশন ও ক্রিম। বাড়িতে থাকলে এসপিএফ১৫ যথেষ্ট। যাঁরা রাস্তায় ঘুরে কাজ করেন তাঁরা অবশ্যই এসপিএফ ৬৫ ব্যবহার করবেন। এখন বেশ কিছু মেডিকেটেড সানস্ক্রিন লোশন বা জেল বাজারে এসেছে যেগুলোতে এসপিএফ ১০০ পর্যন্ত পাওয়ার থাকে। তবে এগুলো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে লাগাবেন।

সোশ্যাল মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই: ওস্তাদ জাকির হুসেন


```