Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

টি ২০ বিশ্বকাপ কাঁপাতে পারেন নতুন এক তারকা, বলে দিলেন যুবরাজ

এই ভারতীয় দলে যে দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞকেও দরকার, সেটিও বলেছেন ২০১১ বিশ্বকাপের অন্যতম সেরা তারকা। যুবরাজ বলেছেন, কার্তিককে দলে নিলে তাঁকে প্রথম একাদশে রাখা উচিত।

টি ২০ বিশ্বকাপ কাঁপাতে পারেন নতুন এক তারকা, বলে দিলেন যুবরাজ

শেষ আপডেট: 26 April 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে এর আগে দূত হয়েছিলেন উসেইন বোল্ট। অ্যাথলিট জগতের কিংবদন্তিকে টি ২০ বিশ্বকাপের অন্যতম প্রচারক হিসেবে মনোনীত করেছে আইসিসি। শুক্রবার তারমধ্যে ভারত থেকে প্রাক্তন মহাতারকা যুবরাজ সিংকেও মেগা আসরের অন্যতম দূত হিসেবে ঘোষণা করা হয়েছে।

যুবরাজ সিং এদিন আইসিসি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে নতুনদের বেশি করে জায়গা দেওয়া উচিত। যুবি মনে করছেন, সূর্যকুমার যাদব ও শিবম দুবে বড় ভূমিকা নিতে পারেন টুর্নামেন্টে।

শুধু তাই নয়, এই ভারতীয় দলে যে দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞকেও দরকার, সেটিও বলেছেন ২০১১ বিশ্বকাপের অন্যতম সেরা তারকা। যুবরাজ বলেছেন, কার্তিককে দলে নিলে তাঁকে প্রথম একাদশে রাখা উচিত। কারণ ওঁকে দলে নিয়ে বয়ে বেড়ালে হবে না। এই আইপিএলে দীনেশ ভাল খেলছে, ছন্দে রয়েছে। তবে কার্তিককে না রাখলে নেওয়া উচিত ঋষভ ও স্যামসনের মধ্যে যে কোনও একজনকে।

রোহিত ও কোহলির বিশ্বকাপের পরে স্বল্পমেয়াদী ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত কিনা, সেই প্রশ্নে যুবি জানান, ওঁদের মতো ক্রিকেটারদের এখনও দরকার, ওরা ক্লাস ক্রিকেটার। তবে অবসর নেবে কিনা, সেটি ওঁদের দু’জনের ওপরই ছেড়ে দেওয়া উচিত হবে।

যুবি মনে করেন, বয়স হয়ে গেলেই ফর্মের কথা সবাই ভুলে যায়। রোহিত ও কোহলি ভাল খেলছে, সেখানে অবসরের প্রসঙ্গ আসছে কোথা থেকে!


```