Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Wriddhiman Saha: নিজের খাসতালুক ইডেনে ঋদ্ধিমানের কাছে এবার 'অন্য পরীক্ষা'

দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার বাংলা ক্রিকেটের নন্দন কানন, ইডেন গার্ডেনে রাজস্থানের বিপক্ষে নামবে গুজরাত। প্রথম প্লে অফের ম্যাচ। উত্তেজনায় ফুটছে কলকাতা। যদিও এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবুও ২৪ তারিখের ম্যাচ

Wriddhiman Saha: নিজের খাসতালুক ইডেনে ঋদ্ধিমানের কাছে এবার 'অন্য পরীক্ষা'

শেষ আপডেট: 22 May 2022 13:44

দ্য ওয়াল ব্যুরো: আগামী মঙ্গলবার বাংলা ক্রিকেটের নন্দন কানন, ইডেন গার্ডেনে রাজস্থানের বিপক্ষে নামবে গুজরাত। প্রথম প্লে অফের ম্যাচ। উত্তেজনায় ফুটছে কলকাতা। যদিও এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবুও ২৪ তারিখের ম্যাচ নিয়ে কেন ফুটছে কলকাতা? কারণ ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। গুজরাত শিবিরে অন্যতম ভরসার নাম।

কলকাতা নাইট রাইডার্সে জায়গা হয়নি এই বাঙালি উইকেটরক্ষকের। যেখানে কলকাতার হয়ে উইকেটের পেছনে কে থাকবে সেই নিয়ে সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে সেখানে গুজরাতের হয়ে উইকেটের পেছনে তিনিই ভরসা। ইডেনে খেলছে না কলকাতা কিন্তু খেলছে এক বাঙালি। ঋদ্ধিমান (Wriddhiman Saha)। যদিও বাংলা দলের আরেক সদস্য থাকবেন দোসর হিসেবে, তিনি হলেন মহম্মদ শামি।

তবে স্পটলাইট এখন শিলিগুড়ির পাপালি। ঝড় বৃষ্টি মাথায় করেই গতকাল কলকাতায় নেমেছেন তিনি। রবিবার বিকেলে তাঁর সেই চেনা চৌহদ্দিতে ব্যাট হাতে প্র্যাকটিস করতে দেখা গেল। এটা তো তাঁরই মাঠ। ইডেনের প্রতিটি ঘাস তিনি চেনেন। তাঁর ঘর যে এটাই। ঘরে ফেরার আনন্দ তিনি লুকিয়ে রাখেননি।

কিন্তু আনন্দের সঙ্গে কী জড়িয়ে আছে কোনও বিষাদ? সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় উঠে এসেছেন ঋদ্ধি (Wriddhiman Saha)। সঞ্চালক ও সাংবাদিক বোরিয়া মজুমদার ইস্যুই হোক বা বাংলা দলের নির্বাচন। সব জায়গাতেই তিনি যেন 'উপেক্ষিত', 'অপমানিত'। ঠান্ডা মাথার ঋদ্ধিও জ্বলে উঠেছে। এমনকি সিএবির অন্যতম কর্তা দেবব্রত দাস, ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ঘটনাতেও চরম চটেছিলেন তিনি।

বাংলা দলের উইকেটরক্ষক হিসেবে গুরু দায়িত্ব তিনি এতদিন পালন করেছেন। কিন্তু সেই বাংলার হয়েই খেলতে চান না তিনি। দিন কয়েক ধরে এই ইস্যুতেই সরগরম বাংলার ক্রিকেট মহল। অন্য রাজ্যের হয়ে খেলতে চেয়ে সিএবির কাছে এনওসিও চেয়েছেন বলে খবর। হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি আর বাংলার জার্সি গায়ে নামতে চান না। যদিও বিষয়টা এখনও কোনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি।

তবুও বাংলায় যে ঋদ্ধি (Wriddhiman Saha) 'উপেক্ষিত' তা বারবার সামনে এসেছে। সম্প্রতি সাংবাদিক বিরোধ ইস্যুতে অনেক সিএবি কর্তাই ঋদ্ধিকে কাঠগড়ায় তুলেছিলেন। যা ভালভাবে গ্রহণ করেননি বাংলার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেই ইস্যুতে বিসিসিআই সাংবাদিক বোরিয়াকে দু'বছরের জন্য নির্বাসিত ঘোষণা করে। নৈতিক জয় হয় ঋদ্ধিমানের। কিন্তু সিএবি কর্তাদের ব্যবহারে মর্মাহত হন তিনি।

ক্রিকেট মহলে অনেকেই জানেন যে ঋদ্ধির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার। পাশাপাশি বাংলার দল গঠন নিয়েও নির্বাচকদের সঙ্গে মনোমালিন্য হয় ঋদ্ধির। বাংলা দলে খেলবে না বলে আগেই জানিয়েছিলেন তিনি। গ্রুপ পর্বে তাই তাঁকে রাখাও হয়নি। কিন্তু বাংলা যখন নক আউট পর্বে গেল তখন ঋদ্ধির মতামত না নিয়েই তাঁকে দলে রাখেন বাংলার নির্বাচকরা। সেই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হন ঋদ্ধি। বলেছিলেন, 'দলে রাখার আগে একবার আমার সঙ্গে কেউ কথা বলল না।' গলায় ছিল অভিমানের সুর।

ভারতীয় দলেও তিনি বারবার উপেক্ষিত হয়েছেন। ফর্ম না থাকায় বাদ পরতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি হেরে যাওয়ার ছেলে নয়। ফিরে এসেছেন। চলতি আইপিএলে তিনি আছেন স্বপ্নের ফর্মে। ব্যাট কথা বলছে। একের পর এক দামি ইনিংস এসেছে তাঁর ব্যাট দিয়ে। তাঁর ব্যাটে ভর করেই বেশ কয়েকটি ম্যাচ জিতেছে গুজরাত।

তাই বাংলা ক্রিকেটের নন্দন কাননে গুজরাতের তুরুপের তাস তিনিই (Wriddhiman Saha)। শত অপমানের জবাব দিতে মুখিয়ে আছেন তিনি। না একটু ভুল হল, জবাব দেবে তাঁর ব্যাট। সেই উত্তরের খেলা দেখতে ভিড় করবেন দর্শকরা। এর মধ্যেই ম্যাচের অনেক টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি হাতে গোনা কয়েকটি। ২৪ তারিখ ঋদ্ধির জন্য তৈরি ইডেন, তৈরি কলকাতাও।

ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং থেকে শুরু করে শচীন তেন্ডুলকার। সেই ঋদ্ধি ইডেনে কী করবেন? কোন রূপে ধরা দেবেন? দেখার এটাই।

একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে পাহাড়চুড়ো! পিয়ালীর এভারেস্ট সামিট যেন টানটান স্নায়ুযুদ্ধ


```