Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুবনেশ্বরে ইনডোর অ্যাথলেটিক্স, আমদাবাদে কমনওয়েলথ গেমস! অলিম্পিক্সের জন্য কতটা তৈরি ভারত?

আমদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে ৮২০ কোটি টাকায়। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের পাশে সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভের নির্মাণকাজও পুরোদমে চলেছে। 

ভুবনেশ্বরে ইনডোর অ্যাথলেটিক্স, আমদাবাদে কমনওয়েলথ গেমস! অলিম্পিক্সের জন্য কতটা তৈরি ভারত?

ছবি: এআই নির্মিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 March 2026 15:41

দ্য ওয়াল ব্যুরো: ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজনের স্বপ্ন ভারত দেখছে অনেকদিন ধরে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে একটার পর একটা বড়মাপের টুর্নামেন্টের আসর বসছে দেশের বিভিন্ন প্রান্তে। যেন বাকি দুনিয়াকে বুঝিয়ে দেওয়া: আমরা প্রস্তুত। অলিম্পিক্স যতই মেগা ইভেন্ট হোক না কেন, আয়োজনে কোনও খামতি থাকবে না।

এই আবহে গতকাল, বৃহস্পতিবার, আরেকটা বড় খবর—বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো-র ঘোষণা: ২০২৮ সালের বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Indoor Athletics Championships 2028) অনুষ্ঠিত হবে ভুবনেশ্বরে। পাঁচ মাস আগে আমদাবাদ পেয়েছে শতবার্ষিকী কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2030)। এবার আরও এক বৈশ্বিক প্রতিযোগিতা। টুকরো টুকরো করে হলেও ছবিটা কি তাহলে জোড়া লাগছে?

ভুবনেশ্বরে কেন?

কলিঙ্গ ইনডোর স্টেডিয়াম—২০২৪ সালের মার্চে তৈরি হয়েছে, ভারতের একমাত্র পূর্ণাঙ্গ ইনডোর প্রতিযোগিতার ভেন্যু। বিশ্ব অ্যাথলেটিক্স কাউন্সিল পোল্যান্ডের তোরুনে ২০২৬ চ্যাম্পিয়নশিপের আগে এই ঘোষণা করল। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার (AFI) আবেদনের ভিত্তিতেই সিদ্ধান্ত।

কিন্তু কেন ভুবনেশ্বর? শুধুই মঞ্চ প্রস্তুত বলে? নাকি পূর্ব অভিজ্ঞতার দৌলতে? ২০১৭ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামে। বসেছে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরও, গত বছর। এএফআই আরও দুটো আয়োজনের আবেদন করেছে—২০২৮ এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ ও আগামী বছরের এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ (চণ্ডীগড়ে)। উল্লেখ্য—প্রস্তাব বাস্তবায়িত হলে পোল ভল্ট দুনিয়ার রাজা আর্মান্ড ডুপ্লান্টিস ভারতীয় মাটিতে নামবেন। তবে এর জন্য অপেক্ষা করতে হবে দু’বছর।

অলিম্পিক্সের স্বপ্ন কতটা বাস্তব?

ভারতের প্রতিযোগী একাধিক। কাতার ইতিমধ্যে ২০৩৬ অলিম্পিক্সের বিড ঘোষণা করেছে। তাদের ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০০৬ এশিয়ান গেমস আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। সামনের বছর কাতারেই বসছে এশিয়ান গেমস। পাশাপাশি দৌড়ে সামিল তুরস্ক, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি ও জার্মানি। শেষোক্ত দেশ আবার ১৯৩৬ বার্লিন অলিম্পিক্সের শতবার্ষিকী উদযাপনের কথা ভাবছে।

সেই তুলনায় ভারতের প্রস্তুতির ছবিটা কেমন? তথ্য বলছে, আমদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে ৮২০ কোটি টাকায়। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের পাশে সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভের নির্মাণকাজও পুরোদমে চলেছে। গুজরাত বাজেটে অলিম্পিক্স-প্রস্তুতিতে ইতোমধ্যে ৫০০ কোটি বরাদ্দ হয়েছে। ২০২৪ সালে আইওসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে ভারতের প্রতিনিধিরা স্পষ্ট করে দিয়েছেন—ভেন্যু হিসেবে আমদাবাদই তাঁদের প্রথম পছন্দ।

এই আবহে বিশ্ব অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো-র (Sebastian Coe) ইঙ্গিতপূর্ণ বার্তা, ‘যে দেশ অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন দেখে, তার জন্য আন্তর্জাতিক মঞ্চে বড় ক্রীড়া আয়োজনের ট্র্যাক রেকর্ড অপরিহার্য। ভারত সেটা তৈরি করছে!’ এএফআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জের (Anju Bobby George) কথায়, ‘অলিম্পিক্সের আগে বড় বড় আসর ভারতে হলে আমাদের প্রস্তুতি মজবুত হবে, দেশীয় অ্যাথলেটরাও বিশ্বমানের প্রতিযোগিতার সুযোগ পাবেন!’


```