Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Winter Olympics 2026: গেমস ভিলেজে ‘কন্ডোম সঙ্কট’! ৩ দিনেই খতম ১০ হাজার প্যাকেট

আয়োজকদের মতে, পরিস্থিতি খুব তাড়াতাড়ি সামাল দেওয়া হবে। তবে তিন দিনের মধ্যেই মজুত শেষ হয়ে যাওয়া দেখিয়ে দিল—অলিম্পিক ভিলেজের চিরায়ত ‘ঐতিহ্য’ এখনও অটুট।

Winter Olympics 2026: গেমস ভিলেজে ‘কন্ডোম সঙ্কট’! ৩ দিনেই খতম ১০ হাজার প্যাকেট

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 16:04

দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অলিম্পিক্সে (Winter Olympics 2026) মাঠে-টার্ফে লড়াই জমে উঠেছে। কিন্তু গেমস ভিলেজে তৈরি হয়েছে এক অদ্ভুত সঙ্কট। মিলান-কোর্তিনা অলিম্পিক্সে (Milan-Cortina Winter Olympics) মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে ফ্রি কন্ডোমের প্রথম মজুত। আয়োজকরা শুরুতে ১০ হাজার প্যাকেট সরবরাহ করেছিলেন। সেই স্টক মুহূর্তে উধাও। যে কারণে নতুন করে আমদানির আশ্বাস দিতে হয়েছে কমিটিকে!

তিন দিনেই ফুরল মজুত

অলিম্পিক ভিলেজে প্রায় তিন হাজার ক্রীড়াবিদ থাকছেন। তাঁদের জন্য শুরুতে প্রায় ৯,৭০০-১০,০০০ প্যাকেট কন্ডোম রাখা হয়েছিল। প্রয়োজনে আরও দেওয়া হবে—মিলেছিল এমন প্রতিশ্রুতিও। কিন্তু চাহিদা এত দ্রুত বেড়েছে, যে প্রথম দফার সরবরাহ তিন দিনের মধ্যেই শেষ। কোর্তিনা দি’আমপেজোতে (Cortina d’Ampezzo) তৈরি অস্থায়ী আবাসনে থাকছেন বিভিন্ন দেশের অ্যাথলিট। সীমিত ব্যক্তিগত পরিসর, ভাগ করা কমন স্পেস—সব মিলিয়ে ভিলেজের পরিবেশ রীতিমতো ‘ঘনিষ্ঠ’। ফলে চাহিদাও তুঙ্গে!

আয়োজকদের বক্তব্য, নতুন স্টক দ্রুত এনে গেমস চলাকালীন নিয়মিত বিলি চালু থাকবে। তবে যাই আশ্বাস আসুক না কেন, এই ঘাটতি ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্যারিসের তুলনায় কম সরবরাহ

বিতর্ক আরও বড় হয়েছে, কারণ প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রায় ২ লক্ষ পুরুষ ও ২০ হাজার মহিলা কন্ডোম দেওয়া হয়েছিল। সেবার অংশগ্রহণকারী ছিলেন প্রায় ১০,৫০০ অ্যাথলিট। তার আগে একাধিক অলিম্পিক্সে ৩ লক্ষ পর্যন্ত কন্ডোম বিতরণের নজির রয়েছে। সেই তুলনায় মিলানের ১০ হাজার প্যাকেট সরবরাহ অনেক কম। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনায় ঘাটতি থেকেই এই সংকট।

কেন দেওয়া হয় কন্ডোম?

অলিম্পিক ভিলেজে বিনামূল্যে কন্ডোম দেওয়া নতুন কিছু নয়। বহু বছর ধরে এই স্বাস্থ্য-উদ্যোগ প্রচলিত। হাজার হাজার তরুণ অ্যাথলিট কয়েক সপ্তাহ একই কমপ্লেক্সে থাকেন। নিরাপদ যৌনতা ও সচেতনতা বজায় রাখা এই প্রকল্পের মোদ্দা লক্ষ্য। এর আগে একমাত্র টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2021) কোভিড বিধিনিষেধের কারণে ‘ঘনিষ্ঠতা’ জমেনি। কিন্তু সেই ‘দুঃসময়’ পেরিয়েছে। স্বাভাবিক ভিলেজ জীবন ফিরতে চাহিদাও বেড়েছে। আয়োজকদের মতে, পরিস্থিতি খুব তাড়াতাড়ি সামাল দেওয়া হবে। তবে তিন দিনের মধ্যেই মজুত শেষ হয়ে যাওয়া দেখিয়ে দিল—অলিম্পিক ভিলেজের চিরায়ত ‘ঐতিহ্য’ এখনও অটুট।


```