Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

2036 Olympics: অলিম্পিক্স আয়োজনে ‘ঘোষিতভাবে’ দৌড়ে সামিল ভারত, আয়োজক শহর হতে পারে আমদাবাদ

ভারতীয় প্রতিনিধিদল বৈঠকে যাবতীয় পরিকল্পনা বিস্তারিত আকারে তুলে ধরে। পাশপাশি আইওসির তরফ থেকে অলিম্পিক আয়োজনের পরিকাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানানো হয়।

2036 Olympics: অলিম্পিক্স আয়োজনে ‘ঘোষিতভাবে’ দৌড়ে সামিল ভারত, আয়োজক শহর হতে পারে আমদাবাদ

ছবি: প্রতীকী

শেষ আপডেট: 2 July 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা এতদিন হাওয়ায় ভাসছিল। এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। ২০৩৬-এর অলিম্পিক্স (2036 Olympics) আয়োজনের দৌড়ে সামিল হল ভারত (India)। গতকাল, মঙ্গলবার, লুসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে বৈঠক করে নির্বাচিত প্রতিনিধিদল।

কমিটিতে দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওসি) সভাপতি পিটি ঊষা থেকে শুরু করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের শীর্ষকর্তারা অংশ নেন। প্রস্তাবে শুধু ভারতকে আয়োজক দেশ নয়, আমদাবাদকে আয়োজক শহর হিসেবেও তুলে ধরা হয়েছে। ২০৩২ সালের অলিম্পিক্স অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আয়োজিত হবে এটা চূড়ান্ত হওয়ার পর পরের বারের প্রতিযোগিতার ভেন্যু ছিনিয়ে নিতে ভারত কোমর বেঁধে নেমেছে।

ভারতীয় প্রতিনিধিদল বৈঠকে যাবতীয় পরিকল্পনা বিস্তারিত আকারে তুলে ধরে। পাশপাশি আইওসির তরফ থেকে অলিম্পিক আয়োজনের পরিকাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানানো হয়। প্রেস বিবৃতিতে প্রতিনিধিদল জানায়, ‘আমদাবাদে অলিম্পিক্স আয়োজনের জন্য ইতিবাচক ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। খেলাধুলোর পরিকাঠামো ও আগামী পরিকল্পনা নিয়েও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি তাদের মতামত জানিয়েছে।’

দেশের নাগরিক কীভাবে অলিম্পিক্সের দিকে মুখিয়ে রয়েছে, ‘বসুধৈব কুটুম্বকম’ মন্ত্রকে সামনে রেখে ভারত কীভাবে বাইরের দেশ ও বিদেশি অ্যাথলিটদের আপন করে নিতে উদগ্রীব—বৈঠকে এই সমস্ত দিকে জোর দেওয়া হয়। গুজরাতের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি জানান, তাঁরা আইওসির সহযোগী হতে ইচ্ছুক। একই উন্মাদনার সুর প্রেসিডেন্ট পিটি ঊষার গলায়। বলেছেন, ‘ভারতে অলিম্পিক্স আয়োজিত হলে তা শুধু চোখধাঁধানো টুর্নামেন্ট নয়, কয়েক প্রজন্মের ভারতীয় নাগরিকের মনে ছাপ ফেলতে পারে!’

যদিও বিশেষজ্ঞদের মতে, এখনই কিছু চূড়ান্ত বলা যায় না। সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্কের মতো দেশ ছত্রিশের অলিম্পিক্স আয়োজনে মুখিয়ে। তারাও আবেদন জমা করেছে। ফলে অনুমোদন ছিনিয়ে আনার লড়াই কঠিন হতে চলেছে।  


```