Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Women's World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় ধসে স্বপ্নভঙ্গ ভারতের! শেষ চারের রাস্তা আরও জটিল

ভারতের ব্যাটিং বিপর্যয়ে সামনে এল নিপাট সত্য, অতিরিক্ত বোলার খেলিয়ে ব্যাটিং লাইনআপকে দুর্বল করা ছিল ভয়ঙ্কর ভুল। টানা তিনবারের ধাক্কায় সেমিফাইনালের রাস্তা জটিলতর, কার্যত অসম্ভব! 

Women's World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে নাটকীয় ধসে স্বপ্নভঙ্গ ভারতের! শেষ চারের রাস্তা আরও জটিল

চার রানের ব্যবধানে তৃতীয় পরাজয় বিশ্বকাপে

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 October 2025 22:59

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) শেষবেলায় ব্যাটিং ধস। ৫৫ রান দরকার ছিল ৫৩ বলে, হাতে ৬ উইকেট—সেখান থেকেই হার। চার রানের ব্যবধানে (four-run defeat) তৃতীয় পরাজয় বিশ্বকাপে (Women’s World Cup 2025)। টানা তিনবারের ধাক্কায় সেমিফাইনালের (semifinal) রাস্তা জটিলতর, কার্যত অসম্ভব! অন্যদিকে, হিদার নাইটের (Heather Knight) শতরানের দিনে ইংল্যান্ড (England) বুক করে ফেলল শেষ চারের টিকিট।

টস জিতে ব্যাট করতে নেমে ধীরে ধীরে ছন্দ পান ইংল্যান্ডের দুই ওপেনার, ট্যামি বিউমন্ট (Tammy Beaumont) ও অ্যামি জোন্স (Amy Jones)। ৭৩ রানের জুটি গড়েই চাপ বাড়ান। রেণুকা সিং (Renuka Singh) একটিও উইকেট না পেয়ে নষ্ট করেন রিভিউও। তারপর দায়িত্ব নেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। দুই ওপেনারকেই ফিরিয়ে কিছুটা জমি খুঁজে পায় ভারত।

কিন্তু তার পরেই ঝড়। হিদার নাইট ও ন্যাট স্কিভার–ব্রান্টের (Nat Sciver-Brunt) জুটিতে আসে ১১৩ রান। নাইট পঞ্চাশের পর ছুটলেন তড়িৎগতিতে—৮৬ বলেই শতরান (hundred)। ফিরতি ম্যাচে, চোট কাটিয়ে ফিরে, শততম আন্তর্জাতিক ম্যাচে (300th international appearance) এই ইনিংস যেন তাঁর নিজস্ব পুনরুত্থান-গাথা। একের পর এক সুইপ, রিভার্স সুইপে বিধ্বস্ত ভারতের স্পিন আক্রমণ (spin attack)। দীপ্তি, স্নেহ রানাদের (Sneh Rana) নিয়ে কার্যত ছেলেখেলা চালান।

শেষে রানআউট হন নাইট (১০৯)। কিন্তু তাঁর তাণ্ডবের পর ইংল্যান্ডের স্কোর পৌঁছে যায় নিরাপদ জায়গায়। দীপ্তি শর্মা ৪ উইকেট পেলেও, ভারতের ছ’বোলারের বাজি (six-bowler gamble) এবার পুরোপুরি ব্যর্থ।

রানতাড়ার শুরুতেই ধাক্কা। প্রতীকা রাওয়াল ফিরলেন এক অঙ্কে। হারলিন দিওল (Harleen Deol) শুরুটা ভালো করেও এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৪ রানে। তখনই মাঠে নামেন দুই ভরসা—হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। দুই অধিনায়িকার লড়াইয়ে ভারতের কামব্যাক নতুন করে লেখা শুরু হয়। ১২৫ রানের জুটি, যেখানে মান্ধনার ব্যাট জ্বলে উঠতে সময় নেয়, কিন্তু একবার তাল পেলে থামানো কঠিন। হরমন ৫৪ বলে পঞ্চাশ, মান্ধনা ৬০ বলে। দু’জনের ব্যাটিংয়ে ফিরে আসে চেনা আত্মবিশ্বাস, চেনা ছন্দ।

আর ঠিক সেখানেই ছন্দপতন। স্কিভার–ব্রান্ট ফেরালেন হারমনপ্রীতকে (৭০)। দীপ্তি ও মান্ধনা লড়াই চালালেও শেষরক্ষা হল না। মান্ধনা আউট হলেন ৮৮ রানে, দুর্দান্ত ইনিংসের শেষে ভরপুর আফশোস। দীপ্তি (৫০) টিকিয়ে রাখলেন আশা, কিন্তু রিচা ঘোষ (Richa Ghosh) ও স্নেহ রানা স্নায়ুর চাপে ফেলেন। শেষ ওভারে দরকার ছিল ১৪, কিন্তু লিনসি স্মিথ (Linsey Smith) ঠান্ডা মাথায় সামলে দিলেন সবটা।

ভারতের ব্যাটিং বিপর্যয়ে সামনে এল নিপাট সত্য—অতিরিক্ত বোলার খেলিয়ে ব্যাটিং লাইনআপকে দুর্বল করা ছিল ভয়ঙ্কর ভুল। তিন ম্যাচে তিন হার, পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা টিম ইন্ডিয়ার (Team India) সামনে এখন সমীকরণ কঠিন। সামনে নিউজিল্যান্ড (New Zealand) ও বাংলাদেশ (Bangladesh)—আর একটা হোঁচট মানেই বিদায় নিশ্চিত। আর ইংল্যান্ড? অপরাজিত থেকে (unbeaten run) নিশ্চিত করল সেমিফাইনাল—অস্ট্রেলিয়া (Australia) আর দক্ষিণ আফ্রিকার (South Africa) পর তৃতীয় দল হিসেবে।


```