Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২০২৭ বিশ্বকাপ খেলতে হলে কী করতে হবে বিরাট ও রোহিতকে? উপায় বাতলালেন প্রাক্তন অজি অধিনায়ক

আমি মনে করি না যে, ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে বাধ্যবাধকতা থাকা উচিত। আমার মনে হয় না ঘরোয়া ক্রিকেট খেললে তাঁদের সুযোগ বাড়বে। 

২০২৭ বিশ্বকাপ খেলতে হলে কী করতে হবে বিরাট ও রোহিতকে? উপায় বাতলালেন প্রাক্তন অজি অধিনায়ক

বিরাট কোহলি ও রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 19 October 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: ২২৩ দিন পর জাতীয় দলের জার্সিতে রবিবার মাঠে নেমেছেন  বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু দুজনেই অস্ট্রেলিয়া-ভারত ওডিআই সিরিজের প্রথম ম্যাচে (Australia vs India, First ODI) ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। হিটম্যান খাতা খুলতে পারলেও শূন্য করে আউট হয়েছেন বিরাট।

এরই মধ্যে প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) বিরাট ও রোহিতের ভবিষ্যৎ সম্পর্কে (Virat Kohli and Rohit Sharma’s Future) বড় বিবৃতি দিয়েছেন। ভারতের এই দুই তারকা ক্রিকেটারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে শুধু লাল বলের ক্রিকেট খেলছেন। বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, ছন্দ বজায় রাখতে বিরাট ও রোহিতের উচিত ঘরোয়া ক্রিকেট খেলা। তবে ফিঞ্চ কিন্তু এরকমটা ভাবছেন না। তাঁর মতে ঘরোয়া ক্রিকেট তাঁদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সেরকম প্রভাব ফেলবে না। আর ঘরোয়া ক্রিকেটে খেলা হল বিরাট ও রোহিতের কাছে নিজস্ব বিষয়।

ফিঞ্চ বলেছেন, "আমি মনে করি না যে, ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে বাধ্যবাধকতা থাকা উচিত। আমার মনে হয় না ঘরোয়া ক্রিকেট খেললে তাঁদের সুযোগ বাড়বে। একটা বিষয়ে নিশ্চিত হতে হবে, আর সেটি হল তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আছে কি না।"

পার্থে প্রথম ওডিআই চলাকালীন জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ফিঞ্চ বলেছেন, "একটা বিষয় মাথায় রাখতে হবে, তাঁরা এই জায়গায় এসেছেন হাজার হাজার বল খেলে, যার সবটা ক্যামেরার সামনে নয়। তাই তাঁরা যদি মনে করেন ঘরোয়া ক্রিকেট খেলবেন, তাহলে ঠিক আছে। না হলে কোনও প্রয়োজন নেই।"

রোহিত ও বিরাট এখন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছেন। ২০২৭ ওডিআই বিশ্বকাপের সময় বিরাটের বয়স হবে ৩৯ আর রোহিতের ৪০। তবে সেই মেগা ইভেন্টে এই দুই ভারতীয় ক্রিকেটারকেই দেখতে চাইছেন ফিঞ্চ। 

ফিঞ্চ বলেছেন, "আমি দুজনকেই ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপে দেখতে চাই। যদিও বিষয়টি নির্ভর করবে নির্বাচক, অধিনায়ক এবং কোচিং স্টাফদের উপর। পাশাপাশি এটাও দেখতে হবে যে, বিরাট ও রোহিত কেমন ফর্মে আছেন। তবে এই দুজনের অভিজ্ঞতা থেকে পরবর্তী প্রজন্ম অনেক কিছু শিখতে পারছে। যার ফলে ভারতও ক্রমশ শক্তিশালী দল হয়ে উঠছে।"

ফিঞ্চের সর্বশেষ সংযোজন, "তাহলে, তাঁরা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? সম্ভবত ক্রিকেটের পরিমাণ। নিঃসন্দেহে এরও কিছু চ্যালেঞ্জ থাকবে। কিন্তু আপনি জানেন যে, তাঁদের কেউই কোনও কসরত ছাড়বে না। যদি তাঁদের দুজনেরই সেখানে (২০২৭ ওডিআই বিশ্বকাপ) পৌঁছনোর ইচ্ছা থাকে, এবং তাঁরা সেই ইঙ্গিত দিয়ে থাকেন, তাহলে আপনি জানেন যে, তাঁরা যথেষ্ট অনুশীলন করবেন।"


```