Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মেসির বাঁ পা প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বিমার আওতায়, ক্লাব বা দেশের হয়ে খেললেই সুরক্ষা কার্যকর থাকে

বিশ্বের সবচেয়ে দামী ক্রীড়াবিদদের মধ্যে মেসির (Leo Messi) বিমা অন্যতম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর বাঁ পা প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বিমার আওতায় রয়েছে। 

মেসির বাঁ পা প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বিমার আওতায়, ক্লাব বা দেশের হয়ে খেললেই সুরক্ষা কার্যকর থাকে

লিওনেল মেসি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 December 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: ভারতে তিন দিনের সফরে এসেছেন লিওনেল মেসি (Lionel Messi)। কলকাতা, হায়দরাবাদের অনুষ্ঠান হয়ে গিয়েছে। এবার মুম্বই ও নয়াদিল্লিতে নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বিশ্বকাপজয়ী মহাতারকার। কিন্তু এই সফরে মেসিকে মাঠে নেমে পূর্ণাঙ্গ ম্যাচ খেলতে দেখার কার্যত কোনও আশাই নেই। কারণ হিসেবে সামনে এসেছে একটাই বিষয়— বিমা।

৩৮ বছরের মেসি আপাতত ভারতে রয়েছেন ‘মিট অ্যান্ড গ্রিট’ (Messi in Kolkata) সফরে। এই কয়েক দিনে তাঁর কোনও ক্লাব ম্যাচ বা আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত নেই। ফলে মাঠে নেমে প্রদর্শনী ম্যাচ খেললেও, তা পূর্ণ সময়ের হবে না। সূত্রের খবর, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে মেসির বিপুল অঙ্কের বিমা চুক্তি (Insurance)।

বিশ্বের সবচেয়ে দামী ক্রীড়াবিদদের মধ্যে মেসির (Leo Messi) বিমা অন্যতম। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর বাঁ পা প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বিমার আওতায় রয়েছে। এই বিমা তাঁকে গুরুতর চোটজনিত আর্থিক ক্ষতি থেকে রক্ষা করলেও, তার শর্ত অত্যন্ত কড়া। ক্লাব বা দেশের হয়ে অফিসিয়াল ম্যাচ ছাড়া অন্য কোনও প্রতিযোগিতায় নামলে সেই বিমার সুরক্ষা কার্যত কার্যকর থাকে না।

বর্তমানে আর্জেন্টিনা (Argentina) জাতীয় দল এবং এমএলএস ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন মেসি। ভারতে তাঁর কোনও অফিসিয়াল ম্যাচ না থাকায়, প্রদর্শনী ম্যাচে নামলে চোটের ঝুঁকি নিলে বিমার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা থাকে না। সেই কারণেই পূর্ণ ম্যাচ খেলার সম্ভাবনা প্রায় শূন্য।

তুলনায় উঠে আসে আরেক কিংবদন্তির নাম। বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের চুক্তিতে ছিল বিখ্যাত ‘লাভ অব দ্য গেম’ ধারা। সেই শর্ত অনুযায়ী, তিনি যে কোনও জায়গায়, যে কারও সঙ্গে বাস্কেটবল খেলতে পারতেন, তাতে ক্লাবের অনুমতির প্রয়োজন হত না। এমনকি সেই সব খেলায় চোট পেলেও, শিকাগো বুলস তাঁর পারিশ্রমিক দিতে বাধ্য থাকত।

কিন্তু মেসির ক্ষেত্রে এমন কোনও ধারা তাঁর বিমা চুক্তিতে রয়েছে বলে জানা যায়নি। ফলে ভারত সফরে তাঁকে দেখা যাবে মঞ্চে, অনুষ্ঠানে, ভক্তদের সঙ্গে। বড়জোর বল নাচাতে, পাসিংয়ে। কিন্তু পূর্ণ সময়ের ফুটবল ম্যাচে, নেভার।

কলকাতায় শনিবার সকালে যা হয়েছিল, তার পর দেশের বাকি শহরগুলিতে মেসির অনুষ্ঠান আদৌ হবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়। মেসি অবশ্য দুপুরে নির্ধারিত সময়েই ব্যক্তিগত বিমানে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪.৩০টা নাগাদ তাঁর বিমান হায়দরাবাদের মাটি ছোঁয়।

হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা ৬টা থেকেই। তখন মেসি আসেননি। ঠিক সন্ধ্যা ৭.৫৭ মিনিটে হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে এসে দাঁড়ায় মেসির গাড়ি। ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সঙ্গে সঙ্গে ঢুকে যান স্টেডিয়ামে। তখন মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল।

দুই সতীর্থ লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে নিয়ে ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখতে থাকেন মেসি। কয়েক বার উচ্ছ্বসিতও হতে দেখা গিয়েছে লিয়োকে। মেসি মাঠে আসার পরেই মাঠে নামেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কয়েক মিনিটের মধ্যে তিনি একটি গোলও করেন।

রাত ৮.১০ মিনিট নাগাদ মাঠে নামেন মেসি। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি, মেসি’ চিৎকারে উত্তাল। স্টেডিয়ামে বাজতে থাকে লাতিন ভাষায় গান। মাঠের মাঝে গিয়ে রেবন্ত, সুয়ারেজ এবং ডি পলের সঙ্গে ‘পাসিং দ্য বল’ খেলতে থাকেন মেসি। দু’বার তাঁকে দেখা যায় লম্বা শট মেরে গোল করতে। মাঝেমাঝেই বল পায়ে নিয়ে নাচাচ্ছিলেন তিনি। এর পর মাঠ প্রদক্ষিণ করতে থাকেন মেসি। সম্পূর্ণ নজর ছিল তাঁর দিকেই। মাঝখানে কয়েক বার থেমে ‘পাসিং দ্য বল’ খেলতে দেখা যায় মেসিকে। লম্বা শট মেরে বল গ্যালারিতেও পাঠান কয়েক বার।


```