Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রোনাল্ডোকে দেখতে হলে আরবে যাও, কেন বললেন মেসি?

এতদিন দেখা যেত দলের নিজের দলের বিপর্যয়ের পর লিওনেল মেসির নাম শুনলেই খেপে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনকি তাঁকে তেড়ে যেতেও দেখা গিয়েছে। এবার কিন্তু দেখা গেল উলটপুরাণ। রোনাল্ডোর জার্সি দেখে রেগে গেলেন মেসি।

রোনাল্ডোকে দেখতে হলে আরবে যাও, কেন বললেন মেসি?

মেসি

শেষ আপডেট: 29 April 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: এতদিন দেখা যেত দলের নিজের দলের বিপর্যয়ের পর লিওনেল মেসির (Lionel Messi) নাম শুনলেই খেপে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এমনকি তাঁকে তেড়ে যেতেও দেখা গিয়েছে। এবার কিন্তু দেখা গেল উলটপুরাণ।

মেসিকে সবাই শান্ত মানুষ বলেই চেনেন। কখনওই তাঁকে রেগে যেতে দেখা যায়নি। সমালোচকদের হাজার সমালোচনাতেও তাঁকে নিরুত্তর হয়েই থাকতে দেখা গিয়েছে। কখনওই রাগের বহিঃপ্রকাশ দেখা যায়নি। এবার কী এমন ঘটল যে রেগে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ঘটনাটি ঘটেছে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম পর্বে। ভ্যাঙ্কুভারের (Vancouver) বিরুদ্ধে সেই ম্যাচে হেরে গিয়েছিল মেসির ইন্টার মায়ামি (Inter Miami)। ম্যাচ শেষে লিওনেল মেসিকে দেখা গেল এক সমর্থকের ওপর রেগে যেতে। মেসিকে নাকি সিআর সেভেনের জার্সি দেখিয়েছেলেন সেই সমর্থক। তাতেই রেগে যান ইন্টার মায়ামির অধিনায়ক।

এর আগে বিভিন্ন সময় দেখা গিয়েছে পর্তুগিজ তারকা খারাপ খেললে তাঁকে মেসির নাম নিয়ে রাগানো হচ্ছে। আর ফাঁদে পা দিয়ে রোনাল্ডো রেগেও যেতেন। তেমনই একটি পরিস্থিতিতে এবার পড়তে হল মেসিকে।

মেসিকে সাধারণত রাগতে দেখা যায় না। কিন্তু এক সমর্থক রোনাল্ডোর জার্সি দেখানোর পর মেসিকে বলতে শোনা যায়, ‘ওকে দেখতে হলে আরবে যাও।’ প্রসঙ্গত রোনাল্ডো আল নাসেরের হয়ে সৌদি আরবের ফুটবল লিগে খেলেন।


```