Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেগা ফাইনালে ভারতের হার কেন? রোহিতদের নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

টানা দশটি ম্যাচ জিতে রোহিত শর্মার দল ফাইনালে উঠেছিল। সবাই ভেবেছিলেন ভারতের কাপ জয় শুধুই সময়ের অপেক্ষা।

মেগা ফাইনালে ভারতের হার কেন? রোহিতদের নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 19 November 2023 22:02

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে এসেই ভারতীয় দলের আশা শেষ হয়ে গেল। টানা দশটি ম্যাচ জিতে রোহিত শর্মার দল ফাইনালে উঠেছিল। সবাই ভেবেছিলেন ভারতের কাপ জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু পারলেন না রোহিতরা। তাঁদের হার কেন, সেই নিয়ে গাভাসকার, গৌতম গম্ভীরদের মতের ভিত্তিতে পাঁচটি কারণ তুলে ধরা হয়েছে।

দলের মিডলঅর্ডার ব্যর্থ : ফাইনালে ভারতীয় দলের মিডলঅর্ডার ব্যাটিং ফ্লপ করে গিয়েছে। রোহিত, কোহলি ও রাহুল ছাড়া কেউ অজি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। সূর্যকুমার, গিল, শ্রেয়স সকলেই ফিরে গিয়েছেন। গিল অবশ্য ওপেনার। তিনিও সমানভাবে ব্যর্থ।

টসে হার ভারতের : ভারতীয় দল ফাইনালে এসে টস হেরেছে। প্যাট কামিন্স যেভাবে উইকেটের চরিত্র বুঝতে পেরেছেন, রোহিত ঘরের মাঠে খেলেও সেটি পারেননি। তিনি অবশ্য বলেছিলেন, টসে জিতলে ব্যাটিংই করবেন। তার মানে তিনি বুঝতে পারেননি পরে বোলিং করলে কী সমস্যা হতে পারে। শিশির পড়ার কারণে শামি, সিরাজদের বল গ্রিপ করতে সমস্যা হয়েছে বিস্তর।

অতিরিক্ত কোহলি ভরসা: বিশ্বকাপে প্রতি ম্যাচেই ভাল খেলেছেন বিরাট কোহলি। তিনি এদিনও রান পেয়েছেন। কিন্তু তিনি ছাড়াও বাকি দলের ব্যাটারদের কী করে আসল ম্যাচে পারফর্ম করতে হয়, জানা ছিল না। তাই কোহলি রান পেলেও শ্রেয়সদের কাছে প্ল্যান বি খাটেনি।

ল অব অ্যাভারেজ: ক্রিকেটে এই শব্দটি খুব মারাত্মক। রোহিতের দল টানা দশ ম্যাচ জিতে যাওয়ায় তাদের দলের কোথায় ত্রুটি রয়েছে জানত না। অজিরা শুরুতেই পরপর দুই ম্যাচে হারায় তাদের কাছে পরিষ্কার ছিল কী সমস্যা রয়েছে দলে। রোহিতদের ক্ষেত্রে আগে একটা হারা থাকলে দলের সমস্যা ধরা পড়ত।

স্নায়ুর চাপের কাছে হার: ১৪০ কোটি ভারতীয়দের এভারেস্টসম প্রত্যাশাতেই হার দলের। ওই নিরন্তর চাপ নিতে পারেননি শ্রেয়স, গিল,সূর্যকুমার, জাদেজারা। এই ভারতীয় দলে শুধুমাত্র ফাইনাল খেলার অভিজ্ঞতা ছিল কোহলি ও অশ্বিনের। বাকিদের ছিল না। তাঁদের স্নায়ু ফেল করেছে।


```