Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল বিরাটের’, অবসর নিয়ে বিতর্ক আরও জোরাল করলেন কোহলির ছেলেবেলার কোচ

টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। 

‘ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার পরিকল্পনা ছিল বিরাটের’, অবসর নিয়ে বিতর্ক আরও জোরাল করলেন কোহলির ছেলেবেলার কোচ

বিরাট কোহলি ও শরণদীপ সিং

শেষ আপডেট: 13 May 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালের শুরুতেই এমন খবরে তাজ্জব গোটা ক্রিকেট দুনিয়া। একইসঙ্গে বিস্ময়কর ও অপ্রত্যাশিত এই ঘোষণা। সাম্প্রতিক ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছিল ঠিকই। কিন্তু যেভাবে চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy) রান পেয়েছেন, আইপিএলে (IPL) দুর্দান্ত খেলে চলেছেন, তাতে লাল বলের ক্রিকেট, যা বিরাটের প্রিয়তমও বটে, সেখান থেকে কেন হঠাৎ করে সরে গেলেন তিনি, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি টিম ম্যানেজমেন্টই প্রকারান্তরে বিরাটকে সরে যেতে বাধ্য করেছেন? স্বেচ্ছায় এভাবে চলে যাওয়ার কোনও পরিকল্পনাই কি তাহলে ছিল না?

এমন সম্ভাবনাকে আরও বেশি করে উস্কে দিয়েছেন যিনি, তাঁর নাম শরণদীপ সিং (Sarandeep Singh)। দিল্লির রঞ্জি টিমের প্রাক্তন কোচ। যিনি বিরাটকে খুব কাছ থেকে দেখেছেন, গড়েপিটে তুলেছেন। সেই শরণদীপ দাবি করেছেন, বিরাটের সরে যাওয়ার কোনও আগাম পূর্বাভাস তিনি পাননি। বিরাট রঞ্জিতে নেমেছিলেন টেস্টের জন্য—আরও স্পষ্ট করে বললে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে শানিত করে তুলতে। কীভাবে ইংল্যান্ডের মাটিতে শতরান হাঁকাবেন, কতগুলো হাঁকাবেন, সে সবকিছু নাকি ছেলেবেলার কোচের কাছে খোলসাও করেছিলেন বিরাট। তাই আচমকা অবসর সত্যি অপ্রত্যাশিত এবং এর আসল কারণ নিয়ে যথেষ্ট জল্পনার অবকাশ রয়েছে।

একটি সাক্ষাৎকারে শরণদীপ বলেন, ‘আমি ওর অবসরের কোনও ইঙ্গিত পাইনি। লাল বলের ক্রিকেটে নিজেকে আরও পোক্ত করার জন্যই ও রঞ্জি খেলতে এসেছিল। অবসরের কথা ওর মাথাতেও ছিল না। দিল্লির হয়ে খেলার সময় আলোচনা করেছিল ইংল্যান্ড সিরিজ নিয়ে। বলেছিল, ইংল্যান্ডে ও সবচেয়ে বেশি শতরান করার লক্ষ্য নিয়ে নামবে। ঠিক ২০১৮ সালের সফরের মতো। যেবার ইংল্যান্ডের মাটিতে ও প্রচুর রান তুলেছিল। রঞ্জিতে নামার সময় সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনাই ছিল না।‘

এরপর ব্যক্তিগত অনুমান নিয়ে বলতে গিয়ে শরণদীপ মন্তব্য করেন, ‘আমরা ভেবেছিলাম বিরাটকে ইংল্যান্ডে দেখব। ও দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ইংল্যান্ড সফর এমনিতেই বেশ কঠিন। তাই বিরাটকে ছাড়া, আমি জানি না, কীভাবে ভারতীয় দল মানিয়ে নেবে।‘

উল্লেখ্য, ২০১৮ সালে ইংল্যান্ডে গিয়ে ৫৯৩ রান করেছিলেন কোহলি। সেই সময় টেস্ট ক্রিকেটকে নিজের রাজপাট বানিয়ে তোলেন। কিন্তু কোভিডের পর আচমকা ধাক্কা খায় ফর্ম, ধসে যায় ব্যাটিং গড়-ও (৫৩ থেকে ৪৭-এ নেমে আসে)। বর্ডার-গাভাসকার ট্রফিতে যার কালো ছায়া ফুটে উঠেছে। চার টেস্টের সিরিজে সাকুল্যে ১৯১ রান তুলেছেন কোহলি। করেছেন একটি শতরান। অর্থাৎ, সেই সেঞ্চুরি বাদ দিলে বাকি সমস্ত ইনিংস মিলিয়ে মাত্র ৯১ রান এসেছে বিরাটের ব্যাট থেকে।


```