Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘শাকিব একটা দুর্নীতিগ্রস্ত ক্রিকেটার!’ টাইমড আউট বিতর্কে মুখ খুললেন প্রসাদ

ক্রিকেটমহলে শাকিবকে ঘিরে প্রবল সমালোচনা আসছে। তিনি ক্রিকেটের ঐতিহ্য ধ্বংস করেছেন, সেটাই বলা হচ্ছে বারবার।

‘শাকিব একটা দুর্নীতিগ্রস্ত ক্রিকেটার!’ টাইমড আউট বিতর্কে মুখ খুললেন প্রসাদ

শেষ আপডেট: 7 November 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো: টাইমড আউট বিতর্ক নিয়ে সরগরম ক্রিকেট। ক্রিকেটমহলের একাংশ বলছে, শাকিব আল হাসান এই ঘটনায় ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। তিনি এমন একটি খেলার সঙ্গে যুক্ত, যাকে জেন্টলম্যান গেম বলা হয়।

সোমবার বিশ্বকাপে শ্রীলঙ্কার সিনিয়র অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ দু’মিনিটের মধ্যে ক্রিজে আসতে পারেননি ব্যাটিং করতে। এই নিয়ে বাংলাদেশের অধিনায়ক শাকিব ম্যাচের দুই আম্পায়ারকে টাইমড আউটের আবেদন করেছিলেন।

আইসিসি-র প্লেয়িং কন্ডিশনে রয়েছে, কোনও দলের একজন ব্যাটার আউট হয়ে গেলে পরের ব্যাটারকে দু’মিনিটের মধ্যে ক্রিজে আসতে হয়। কিন্তু ম্যাথুজের ক্ষেত্রে সময় বেশি লেগেছে, মত শাকিবের।

এই নিয়ে মঙ্গলবার ভারতীয় দলের প্রাক্তন পেসার বেঙ্কটেশ প্রসাদ বাংলাদেশ দলনায়ক সম্পর্কে বলেছেন, ‘‘শাকিব একটা দুর্নীতিগ্রস্ত ক্রিকেটার। ২০১৯ সালে ম্যাচ গড়াপেটায় জড়িয়ে গিয়ে নির্বাসনে চলে গিয়েছিল। শাকিব ভাল ক্রিকেটার হতে পারে, কিন্তু ওর অনেক সমস্যা রয়েছে। এর আগেও আম্পায়ারদের ভয় দেখিয়েছিল। সবসময় খেলার চেয়ে নিজেকে বড় বলে মনে করে। শাকিবের কাছে টাইমড আউট করাটা স্বাভাবিক ঘটনা। ও এরচেয়ে ভাল কিছু ভাবতে পারবে না।’’

সব থেকে বড় কথা হল, শাকিব খেলা শেষে এই নিয়ে জানিয়েছেন, ‘‘আমি যুদ্ধ জিততে চেয়েছিলাম। সেটাই জিতেছি। ভাল কি খারাপ, আমি কী করেছি, সেটা আমি জানি না!’’

ক্রিকেটমহলে শাকিবকে ঘিরে প্রবল সমালোচনা শুরু হয়েছে। তিনি ক্রিকেটের ঐতিহ্য ধ্বংস করেছেন, সেটাই বলা হচ্ছে বারবার।


```