Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়া ওপেনে কামব্যাক করলেন বছর ছেচল্লিশের ভেনাস উইলিয়ামস

অস্ট্রেলিয়ান ওপেনের আগে অকল্যান্ডে খেলার পরিকল্পনাও রয়েছে ভেনাসের। সেখানেও ওয়াইল্ডকার্ড পেয়েছেন। হোবার্ট টুর্নামেন্টেও নাম লেখানো সারা।

দু’সপ্তাহ আগে বিয়ে, এবার অস্ট্রেলিয়া ওপেনে কামব্যাক করলেন বছর ছেচল্লিশের ভেনাস উইলিয়ামস

ভেনাস উইলিয়ামস

রূপক মিশ্র

শেষ আপডেট: 2 January 2026 10:43

দ্য ওয়াল ব্যুরো: বয়স শুধু সংখ্যা—কথাটা আবারও প্রমাণ করতে চলেছেন ভেনাস উইলিয়ামস (Venus Williams)। সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) ফিরছেন ওয়াইল্ডকার্ড নিয়ে। জানুয়ারির ১৮ তারিখ থেকে মেলবোর্নে শুরু টুর্নামেন্ট। পাঁচ বছর পর আবার মূল ড্র-তে দেখা যাবে ভেনাসকে।

ইতিহাসে 'কামব্যাক'

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মূল ড্র-তে নামা সবচেয়ে বয়স্ক মহিলা টেনিস খেলোয়াড় হতে চলেছেন ভেনাস। এতদিন এই রেকর্ড ছিল জাপানের কিমিকো ডেটের। ভেনাসের ক্ষেত্রে এই প্রত্যাবর্তন শুধু বয়সের নয়, সময়েরও। ১৯৯৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন তিনি। সেই হিসেবে ২৮ বছর পর আবার মেলবোর্নের বড় মঞ্চে।

অস্ট্রেলিয়ায় ভেনাসের অধ্যায়

অস্ট্রেলিয়ান ওপেনে ভেনাস দু’বার ফাইনাল খেলেছেন—২০০৩ ও ২০১৭ সালে। দু’বারই হার সেরেনা উইলিয়ামসের (Serena Williams) কাছে। টুর্নামেন্টে তাঁর সামগ্রিক রেকর্ড বলছে ৫৪ জয়, ২১ হার। ২০২১-এর পর আর নিয়মিত ট্যুরে দেখা যায়নি তাঁকে। তবে মেলবোর্ন পার্ক বরাবরই তাঁর কেরিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়।

প্রস্তুতি ও ব্যক্তিগত মুহূর্ত

অস্ট্রেলিয়ান ওপেনের আগে অকল্যান্ডে খেলার পরিকল্পনাও রয়েছে ভেনাসের। সেখানেও ওয়াইল্ডকার্ড পেয়েছেন। হোবার্ট টুর্নামেন্টেও নাম লেখানো সারা। উল্লেখযোগ্যভাবে, এই কামব্যাক এসেছে ব্যক্তিগত জীবনের এক বড় পরিবর্তনের ঠিক পরে—অভিনেতা ও মডেল আন্দ্রেয়া প্রেটির (Andrea Preti) সঙ্গে বিয়ের কয়েক দিনের মধ্যেই। বয়স নয়, প্রস্তুতিই শেষ কথা। নতুন মরশুমে তা কাজে করে দেখাতে মুখিয়ে রয়েছেন ভেনাস।


```