Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অজি লোকগাথায় ঢুকে পড়লেন ট্রেভিস হেড, চোট সারিয়ে এই ফিরে আসা রূপকথার মতই

একা একজনই ভেঙে চুরমার করে দিলেন ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। অসি ক্রিকেটারই যেন এবারের বিশ্বকাপে রূপকথার নায়ক।

অজি লোকগাথায় ঢুকে পড়লেন ট্রেভিস হেড, চোট সারিয়ে এই ফিরে আসা রূপকথার মতই

শেষ আপডেট: 20 November 2023 14:26

দ্য ওয়াল ব্যুরো: তিনি এলেন, দেখলেন, জয় করলেন।

চোটের কারণে বিশ্বকাপে প্রথম দিকে খেলতে পারেননি। তার পরেও কেন ট্রেভিস হেডকে দলে রেখে দিয়েছিল অস্ট্রেলিয়া, সেটা তিনি মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন। একা একজনই ভেঙে চুরমার করে দিলেন ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। অসি ক্রিকেটারই যেন এবারের বিশ্বকাপে রূপকথার নায়ক।

ট্রেভিস এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেরা ওপেনার। তাঁর সঙ্গে ডেভিড ওয়ার্নারের জুটি যে কোনও দলের কাছেই বেশ ভয়ের। লেগ সাইডে বেশি শক্তিশালী তিনি। ম্যাট হেনরিকে সেই দিকে পর পর দু’টি ছক্কা মেরে বেশ ভালরকমই বুঝিয়ে দিয়েছিলেন চোটের জন্য বাইরে থাকলেও ফর্ম হারাননি তিনি। বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড আছে ব্রেন্ডন ম্যাককালামোর। হেড ৫৯ বলে শতরান করেন। এ বারের বিশ্বকাপে দ্রুততম শতরানের তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে।

হেডের ১২০ বলে ১৩৭ রানের অনবদ্য সেঞ্চুরিই অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দিয়েছে। ফাইনালের রাতে তাঁর বিধ্বংসী ঝোড়ো ব্যাটিং দেখে মনেই হয়নি চোটের কারণে প্রায় দেড় মাস বাইরে ছিলেন তিনি। ম্যাচ সেরা হেড তাই সংবাদমাধ্যমের সামনে আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেছেন, “কী অসাধারণ একটা দিন! এর অংশীদার হতে পেরে আমি রোমাঞ্চিত। বাড়িতে সোফায় বসে বিশ্বকাপ দেখার চাইতে অনেকগুণ ভাল। আমি কিছুটা নার্ভাস ছিলাম, কিন্তু যত সময় গড়িয়েছে উইকেটে ব্যাটিং করাটা তত সহজ হয়েছে। এমন একটি দিনের জন্যই আমি পরিশ্রম করেছি, এমন মাঠভর্তি দর্শকের সামনে নিজের সেরাটা দিতে পেরে আমি গর্বিত। ”

২০০৩ বিশ্বকাপে রিকি পন্টিং, ২০০৭ বিশ্বকাপে অ্যাডাম গিলক্রিস্টের পর এবার হেড—বিশ্বকাপ ফাইনালে তিন অস্ট্রেলিয়ানের সেরা কীর্তি। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হেডই টিম ইন্ডিয়ার হেডেকের কারণ ছিলেন। এমনিতেই বিশ্বকাপ জিততে ভারতের রানের পুঁজি ছিল কম। মাত্র ২৪০ রান। তবে সেই রান নিয়েও শুরুতে আশা জাগিয়েছিল টিম ইন্ডিয়া। তবে হেডের দাপটে ভারতের সব আশাই শেষ হয়ে যায়। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দিকে দলের সঙ্গে থাকতে পারেননি। লিগ পর্বে ষষ্ঠ ম্যাচে মাঠে নেমেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৯ রানেন ইনিংস খেলেন। এরপর সেমিফাইনালে ম্যাচ সেরা ৬২। তবে সব ছাপিয়ে গেল ফাইনালের দিনের পারফরম্যান্স। অসি নায়ক একাই চুপ করিয়ে দিলেন গোটা গ্যালারিকে।


```