Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঐতিহ্যের দুর্গে প্রযুক্তির প্রবেশ! উইম্বলডনে চালু ভিডিও রিভিউ, চ্যালেঞ্জ করা যাবে আম্পায়ারকে

ফ্রেঞ্চ ওপেন এখনও এই পরিবর্তনের পথে হাঁটেনি। সেখানে মাটির কোর্টে বলের দাগ থেকে ইন-আউট নির্ণয়ের ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও চালু। চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডন ও ফরাসি ওপেনই সবচেয়ে রক্ষণশীল। তার মধ্যে একটা সেই তকমা আপাতত সরিয়ে রাখল।

ঐতিহ্যের দুর্গে প্রযুক্তির প্রবেশ! উইম্বলডনে চালু ভিডিও রিভিউ, চ্যালেঞ্জ করা যাবে আম্পায়ারকে

উইম্বলডন

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 March 2026 11:27

দ্য ওয়াল ব্যুরো: টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন (Wimbledon 2026) এতদিন প্রযুক্তির ব্যাপারে বেশ রক্ষণশীলই ছিল। কিন্তু এবার সেটা বদলাতে চলেছে। অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব (AELTC) ঘোষণা করেছে, চলতি বছরের টুর্নামেন্ট থেকে ভিডিও রিভিউ প্রযুক্তি চালু হবে। খেলোয়াড়রা চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন, যত বার খুশি। সংখ্যার কোনও বাধ্যবাধকতা থাকবে না।

কীভাবে কাজ করবে এই ব্যবস্থা?

এই ভিডিও রিভিউ সিস্টেম ইন-অর-আউটের ইলেকট্রনিক লাইন-কলিং থেকে আলাদা। সেটা আগে থেকেই চালু ছিল। নতুন প্রযুক্তি কাজ করবে মূলত চেয়ার আম্পায়ারের বিচারনির্ভর সিদ্ধান্তগুলো নিয়ে—যেমন, ডবল বাউন্স (বল দুইবার মাটিতে পড়েছে কিনা), বলে হাত লাগানো (টাচ) কিংবা র‍্যালির মধ্যে বাধা দেওয়া (হিন্ড্রান্স)। খেলোয়াড় চাইলে পয়েন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বা সিদ্ধান্ত নেওয়ার পরপরই রিভিউ চাইতে পারবেন। কোনও বাঁধাধরা, নির্দিষ্ট সংখ্যা নেই—যতবার দরকার, ততবার চ্যালেঞ্জ করা যাবে। এই সুবিধা উপলব্ধ থাকছে সেন্টার কোর্ট (Centre Court), কোর্ট ওয়ান ও চারটি অন্য শো-কোর্ট-সহ মোট ছ’টি কোর্টে। পাশাপাশি স্কোরবোর্ডে ‘আউট’ ও ‘ফল্ট’ দেখানোর ভিজুয়াল সিগন্যালও উন্নত করা হবে।

কেন এই সিদ্ধান্ত?

উইম্বলডন গত বছর থেকেই ইলেকট্রনিক লাইন-কলিং শুরু করেছিল—মাঠ থেকে ‘লাইন জাজ’দের সরিয়ে দেওয়া হয়। কিন্তু সেই বদলাবদলিতে বিতর্ক জমে ওঠে। ২০২৫ সালে আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা ও সোনাই কার্টালের ম্যাচে প্রযুক্তিগত ত্রুটিও বড়সড় সমালোচনার মুখে পড়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার প্রযুক্তির রাস্তায় এগিয়ে গেল উইম্বলডন। ইউএস ওপেন (US Open) ও অস্ট্রেলিয়ান ওপেন ইতিমধ্যে এই পথে হেঁটেছে। অল ইংল্যান্ড ক্লাব এতদিন এক ধাপ পিছিয়ে ছিল। এবার সেই ব্যবধান ঘুচল।

উল্লেখ্য, ফ্রেঞ্চ ওপেন এখনও এই পরিবর্তনের পথে হাঁটেনি। সেখানে মাটির কোর্টে বলের দাগ থেকে ইন-আউট নির্ণয়ের ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও চালু। চার গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডন ও ফরাসি ওপেনই সবচেয়ে রক্ষণশীল। তার মধ্যে একটা সেই তকমা আপাতত সরিয়ে রাখল।


```