Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Harmanpreet Kaur: 'ইতিহাস গড়ার সময় এসেছে, এবার জিততেই হবে', ফাইনালের আগে আত্মবিশ্বাসী হরমনপ্রীত

মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে অধিনায়ক হরমনপ্রীত কৌরের দৃঢ় বার্তা— “এবার ইতিহাস গড়তেই হবে।” জয়ের আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া।

Harmanpreet Kaur: 'ইতিহাস গড়ার সময় এসেছে, এবার জিততেই হবে', ফাইনালের আগে আত্মবিশ্বাসী হরমনপ্রীত

হরমনপ্রীত কৌর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 11:03

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W)। মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর জানালেন, “ফাইনাল জয়ের আনন্দটা উপভোগ করার জন্যই আমরা তৈরি।”

সেমিফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছেছে ফাইনালে। সেই জয়ের পর থেকেই ফাইনাল নিয়ে উৎসাহ তুঙ্গে।

এক সাংবাদিক বৈঠকে হরমনপ্রীত বলেন, “একটা ম্যাচ হারলে কেমন লাগে, সেটা আমরা খুব ভাল জানি। কিন্তু এবার আমরা জয়ের আনন্দটা উপভোগ করতে চাই। আশা করছি, দিনটা আমাদের সবার জন্য খুব স্পেশাল হবে। স্মরণীয় করে রাখার মতো ম্যাচ খেলব আমরা।”

অধিনায়ক আরও বলেন,“এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। এবার ফাইনালেও নিজেদের সেরাটা উজাড় করে দেব।”

এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল। ২০০৫ এবং ২০১৭। দুইবারই ফাইনালে হারতে হয়েছিল। তাই এবারের লক্ষ্য একটাই, সেই হতাশা মুছে নতুন ইতিহাস লেখা।

২০১৭ সালের ফাইনালে টিম ইন্ডিয়ার অংশ ছিলেন হরমনপ্রীত নিজে। স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “ফাইনালে নামাটা আমাদের সবার কাছে গর্বের মুহূর্ত। গত দুই ম্যাচে আমরা যেভাবে খেলেছি, তাতে গোটা দেশ আমাদের নিয়ে গর্বিত হবে বলেই বিশ্বাস করি। এটা বড় ম্যাচ, আর আমরা সুযোগটা হাতছাড়া করতে চাই না।”

অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই দারুণ ফর্মে, ফলে লড়াইটা হতে চলেছে হাড্ডাহাড্ডি। ফাইনালের মঞ্চে কে শেষ হাসি হাসবে, সেটাই এখন দেখার বিষয়। তবে ভারতীয় শিবিরে এখন একটাই বিশ্বাস “এইবার ইতিহাস গড়ার সময়।”
 


```