Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Women’s WC Final 2025: ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত, দলে কি কোনও পরিবর্তন আনবেন হরমনপ্রীতরা?

মহিলা বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। রবিবার নবী মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচ। দেখে নিন, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতের সম্ভাব্য একাদশ ও ম্যাচের আগে বিশদ বিশ্লেষণ।

Women’s WC Final 2025: ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত, দলে কি কোনও পরিবর্তন আনবেন হরমনপ্রীতরা?

ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 November 2025 08:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নবী মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) ফাইনালে নামছে দুই দল। এই প্রথমবার ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, এটি ভারতের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এবার কি ‘উইমেন ইন ব্লু’-র হাতেই উঠবে শিরোপা?

বিশ্লেষকরা মনে করছেন, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী দলটিকেই অপরিবর্তিত রেখে নামতে পারে ভারত। দেখে নেওয়া যাক সম্ভাব্য ভারতীয় একাদশ—

১. শেফালি বর্মা:
চোট পাওয়া প্রতিকা রাওয়ালের পরিবর্তে দলে ফিরেছেন শেফালি। সেমিফাইনালে ছন্দে না থাকলেও, ফাইনালে বড় ইনিংস খেলার তাগিদ থাকবে তাঁর।

২. স্মৃতি মান্ধানা:
দলের সবচেয়ে নির্ভরযোগ্য ওপেনার। এ পর্যন্ত ৮ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৩৮৯ রান, গড় ৫৫.৫৭। রানমেশিন মান্ধানাই ভারতের ব্যাটিংয়ের মূল স্তম্ভ।

৩. জেমিমা রদ্রিগেজ:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের নায়িকা। নবি মুম্বইয়ের মাঠেই এই টুর্নামেন্টে দুটি ইনিংসে করেছেন অপরাজিত ৭৬ ও ১২৭ রান। ফাইনালে তাঁর ব্যাটই হতে পারে ভারতের ভরসা।

৪. হরমনপ্রীত কৌর (অধিনায়ক):
শেষ তিন ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭০ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের ইনিংস প্রমাণ করছে, তিনি আবার ছন্দে ফিরেছেন।

৫. দীপ্তি শর্মা:
দলের সেরা অলরাউন্ডার। ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারী। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৫৭ রান, যার মধ্যে রয়েছে দু'টি হাফ সেঞ্চুরি।

৬. ঋচা ঘোষ (উইকেটকিপার):
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই লিগ ম্যাচে করেছিলেন ৯৪ রানের ইনিংস, যদিও জিততে পারেনি দল। এ পর্যন্ত ৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২০১ রান (গড় ৪০.২০)। উইকেটের পেছনেও নির্ভরযোগ্য।

৭. অমঞ্জোত কৌর:
ভারতের গুরুত্বপূর্ণ মিডল-অর্ডার অলরাউন্ডার। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ উইকেট ও ১৩৪ রান করেছেন ৪৪.৬৬ গড়ে।

৮. রাধা যাদব:
বাঁহাতি স্পিনার দুটি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে কিছুটা খরুচে হলেও, ফাইনালে তাঁকে কাজে লাগাতে চাইবে দল।

৯. ক্রান্তি গৌড়:
নতুন বল হাতে দলের নির্ভরযোগ্য পেসার। ৭ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছেন। প্রাথমিক ব্রেকথ্রু আনাই তাঁর কাজ।

১০. শ্রী চরনী:
এই তরুণ স্পিনার ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট, ইকোনমি রেট মাত্র ৪.৯১। ধারাবাহিকতা ফাইনালেও ধরে রাখতে চাইবেন।

১১. রেণুকা সিং ঠাকুর:
অভিজ্ঞ পেসার হলেও ফর্মে কিছুটা ওঠানামা রয়েছে। এখনও পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন। ফাইনালে দলের জন্য বড় ভূমিকা নিতে চান তিনি।

দক্ষিণ আফ্রিকার সামনে প্রথমবার ইতিহাস গড়ার সুযোগ। অন্যদিকে, হারমনপ্রীতদের লক্ষ্য বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা। দুই দলই সমানে সমান লড়াইয়ে নামছে, ফলে নবী মুম্বইয়ের মাঠে রবিবার দেখা যেতে পারে এক রোমাঞ্চকর ফাইনাল।


```