Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার সত্যিই ‘ইউ কান্ট সি মি!’ ডব্লিউডব্লিউইকে বিদায় জন সিনার, কবে খেলবেন ফেয়ারওয়েল ম্যাচ?

বছরের শুরুতেই সিনা ঘোষণা করেছিলেন, ২০২৫ হবে তাঁর কেরিয়ারের শেষ বছর। তারপর থেকে রিংয়ে একের পর এক নামী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েছেন। তালিকায় র‌্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক, কোডি রোডসের মতো রেসলার। সামনে লোগান পলের বিরুদ্ধে ম্যাচ, ৩১ অগস্ট, ডব্লিউডব্লিউই ক্ল্যাশ ইন প্যারিসে। 

এবার সত্যিই ‘ইউ কান্ট সি মি!’ ডব্লিউডব্লিউইকে বিদায় জন সিনার, কবে খেলবেন ফেয়ারওয়েল ম্যাচ?

জন সিনা

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 August 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: রিংয়ে পা রেখেই সামনে দাঁড়ানো প্রতিপক্ষকে উত্তেজিত করতে ডান হাত মুখের সামনে বারকয়েক ঝাঁকাতেন। আর দর্শকদের সমবেত সুরে সুর মিলিয়ে বলে উঠতেন: ‘ইউ কান্ট সি মি!’ এরপরই শুরু হত ধুন্ধুমার লড়াই, বেদম মারামারি।

তখন নিছক বিনোদনের জন্য বললেও রিং থেকে হারিয়ে যাননি, বরং মাতিয়ে রেখেছিলেন ডব্লিউডব্লিউই-র (WWE) সুপারস্টার জন সিনা (John Cena)। রেসলিং দুনিয়ার অন্যতম চর্চিত মুখ এবার সত্যিই বিদায় (John Cena Farewell) নিচ্ছেন। ১৭ বার বিশ্বসেরা তারকা তাঁর শেষ লড়াই লড়বেন চলতি বছর, ১৩ ডিসেম্বর, ‘স্যাটারডে নাইটস মেন ইভেন্টে’। এনবিসি স্পোর্টসের তরফে দিনক্ষণ পাকাপাকি ঘোষণা করা হলেও ভেন্যু নিয়ে এখনও ধোঁয়াশা। যদিও ইঙ্গিত সিনার শহর বোস্টনের দিকে। প্রতিপক্ষ কে? সেটা এখনই জানানো হয়নি। সিনা কিংবা ডব্লিউডব্লিউই কেউই মুখ খোলেননি।

এনবিসি স্পোর্টসের প্রেসিডেন্ট রিক করডেলার বক্তব্য, ‘পিকক আর ডব্লিউডব্লিউই-র সম্পর্ক দারুণ। যা দীর্ঘদিন চলবে বলেই আমরা বিশ্বাস করি। স্যাটারডে নাইটস মেন ইভেন্ট সংস্থার সবচেয়ে প্রিমিয়াম কনটেন্টগুলির একটি। জন সিনার অবসর ম্যাচও তারই অংশ। পুরো অনুষ্ঠান লাইভ ও এক্সক্লুসিভ দেখা যাবে পিককে।’

বছরের শুরুতেই সিনা ঘোষণা করেছিলেন, ২০২৫ হবে তাঁর কেরিয়ারের শেষ বছর। তারপর থেকে রিংয়ে একের পর এক নামী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েছেন। তালিকায় র‌্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক, কোডি রোডসের মতো রেসলার। সামনে লোগান পলের বিরুদ্ধে ম্যাচ, ৩১ অগস্ট, ডব্লিউডব্লিউই ক্ল্যাশ ইন প্যারিসে।

এদিকে, বিদায়ের আগে সিনার বিতর্কিত ‘হিল টার্ন’ নিয়েও আলোচনার শেষ নেই। কোডি রোডসকে আক্রমণ করে এলিমিনেশন চেম্বারে তিনি হঠাৎ খলনায়ক সেজেছিলেন। দর্শকরা হতবাক হলেও, পরে সেই চরিত্র ও চিত্রনাট্য যেন ঠিক জমেনি। ফ্যানদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। নিজেও মেনে নিয়েছেন যাবতীয় খামতি। শিকাগোর ফ্যান এক্সপোতে সিনা বলেন, ‘না, ব্যর্থ হলেও আমি হতাশ নই।  ব্যর্থতায় দোষের কিছু নেই। এটা থেকেও শিক্ষা নেওয়া যায়, তাই না? আমি ফ্লপ করেছি। এমনটা হতেই পারে!’


```