Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইএসএলের ঘণ্টা বাজতেই কঠোর অনুশীলন শুরু লাল হলুদ বাহিনীর, 'যুবভারতীতেই ডার্বি খেলব', বললেন নিতু

মঙ্গলবারের বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর জানান ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল (ISL)।

আইএসএলের ঘণ্টা বাজতেই কঠোর অনুশীলন শুরু লাল হলুদ বাহিনীর, 'যুবভারতীতেই ডার্বি খেলব', বললেন নিতু

শেষ আপডেট: 7 January 2026 19:30

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর পড়তে না পড়তেই ফুটবল প্রেমীদের জন্য সুখবর। মঙ্গলবারের বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর জানান ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল (ISL)। কলকাতার দুই প্রধান দল আগে থেকেই অনুশীলন শুরু করে দেয়। সুপার কাপের (Super Cup) ফাইনালে পরাজিত হওয়ার পর সোমবার থেকে অনুশীলন শুরু করে লাল হলুদ বাহিনী (East Bengal FC)।

বুধবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati) প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই দিন অনুশীলনে মিগুয়েল বাদে সবাই উপস্থিত ছিল। নন্দকুমার (Nanda Kumar) এবং আনোয়ার আলি (Anwar Ali) এই দিন অনুশীলনে সাইড লাইনে হালকা জগিং এবং ঘা ঘামাতে দেখা যায়।

বুধবার অনুশীলনে লাল হলুদ বাহিনী প্রথমে কোচ অস্কার ব্রুজো সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় খেলোয়ারদের। তারপরেই প্রথমে এই দিন অনুশীলনে শরীরচর্চা করে। তারপর বল পায়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করে সাউল ক্রেসপোরা। তারপরে শর্ট পাশে বেশি মনোযোগ দেন অস্কার ব্রুজো। তারপরে দুই দল ভাগ করে বেশ কিছুক্ষণ খেলতে দেখা যায়। এই দিন প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট অনুশীলন করে লাল হলুদ বাহিনী।

এই দিনের  অনুশীলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি অনুশীলনের শেষে জানান, ''লিগ হবে আমি আগেই জানতাম। সেটা এআইএফএফ করুক বা ক্লাব।'' বেঙ্গালুরু এবং গোয়া ইতিমধ্যে জানিয়েছে প্লেয়ারদের বাজেট কমানোর জন্য। এই নিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বলেন ''আমি জানতে পেরেছি এই বিষয়ে বেঙ্গালুরুর খেলোয়াররা নাকি রাজিও হয়েছে। যদি আমাদের খেলোয়ার চায় আমাদের অসুবিধা নেই।''

তিনি আরও বলেন - আমরা যুবভারতীতেই খেলব।আমাদের সঙ্গে ক্রীড়া দফতরের কথা হয়েছে বেশি কিছু ক্ষতি হয়নি মাঠ ঠিক করার কাজ ইতি মধ্যে চালু হয়ে গেছে। ডার্বিতে সমর্থকরা ভাল ভাবে ম্যাচ উপভোগ করতে পারবে।


```