Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রশান্তর বইয়ের কভার উদ্বোধনে সতীর্থরা, মিডফিল্ডার জানালেন, সব তুলে ধরেছি

আমি লেখায় নিজের সেরাটা দিয়েছি। অতীতের সব ঘটনা একসঙ্গে তুলে আনতে পেরেছি, এবার পাঠকদের বিষয়। আমি জানি আমার এই বই পাঠকদেরও আনন্দ দেবে।
 

প্রশান্তর বইয়ের কভার উদ্বোধনে সতীর্থরা, মিডফিল্ডার জানালেন, সব তুলে ধরেছি

শেষ আপডেট: 2 June 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: আশির দশকের বাংলার ফুটবলের (Bengal Football) অন্যতম নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায় (Prashanta Bandopadhyay)। মাঝ মাঠে অনবদ্য পায়ের কাজে সবুজ গালিচায় ফুল ফোটাতেন তিনি। দুই প্রধানের জার্সিতেই দাপিয়ে খেলেছেন এই মিডফিল্ডার। খেলেছেন বাংলা ও জাতীয় দলের হয়েও। সেই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবার দুই মলাটে বন্দি।
ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী (Autobiography) মাঝমাঠের রাজপাট (Majhmather Rajpat) বইটির কভার উদ্বোধন হল সোমবার। পার্কস্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েট হলে এই কভার অনুষ্ঠানে ছিলেন খ্যাতনামা তারকারা।

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশান্তর একসময়ের সতীর্থ, অলোক মুখোপাধ্যায় থেকে শুরু করে সত্যজিৎ চট্টোপাধ্যায়রা। 
দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল জানিয়েছেন, ‘‘এর আগে আমাদের প্রকাশনা থেকে পিকে বন্দ্যোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকের আত্মজীবনী প্রকাশ করে ভালই সাড়া পাওয়া গিয়েছে। এবার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বই ঘিরেও ভালই পাঠককূলের সাড়া পাবো, এটা আশা করা যায়।’’

বইয়ের উদ্বোধনেও যে বিস্তর চমক থাকবে, সেটিও প্রকাশনা সংস্থা থেকে আগাম জানানো হয়েছে। প্রশান্তও বলেছেন, "আমি লেখায় নিজের সেরাটা দিয়েছি। অতীতের সব ঘটনা একসঙ্গে তুলে আনতে পেরেছি, এবার পাঠকদের বিষয়। আমি জানি আমার এই বই পাঠকদেরও আনন্দ দেবে।"

প্রসঙ্গত, বইটির অনুলেখকের কাজ করেছেন বর্ষিয়ান সাংবাদিক সুপ্রিয় মুখোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে প্রাক্তন জাতীয় ফুটবলার আলোক মুখোপাধ্যায় বললেন, "আমার জীবনে প্রশান্তদার অবদান আমি কোনদিন ভুলতে পারব না। প্রথম দিন থেকেই আমাকে নিজের দাদার মতো গাইড করেছেন তিনি। যারা প্রশান্তদার সঙ্গে খেলেছেন তাঁরাই জানেন উনি কত বড় ফুটবলার ছিলেন।"


```